Bookmarks
Back

Exam - 66 General Knowledge: Topic: Important International Agreements and Conventions, Alliances (Security and Environmental Issues Related). ------------------- i) আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু [চুক্তি, সম্মেলন, সংস্থা] ii) আন্তর্জাতিক নিরাপত্তা ও পরিবেশগত কূটনীতি

১) Which is the latest amendment to the Montreal Protocol?

  1. Kigali Amendment
  2. Beijing Amendment
  3. London Amendment
  4. Copenhagen Amendment

 মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর।
- এই প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

⇒ চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।
⇒ ১৬ সেপ্টেম্বর প্রতি বছর ওজোনস্তর রক্ষা দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- ODS (Ozone Depleting Substances) হলো এমন পদার্থ যা সাধারণত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অগ্নি নির্বাপক যন্ত্র এবং অ্যারোসলের মতো পণ্যগুলিতে ব্যবহৃত হয়।


• কিগালি সংশোধনী:
- মন্ট্রিল প্রোটোকলের সর্বশেষ সংশোধনী হলো কিগালি সংশোধনী।
- মন্ট্রিল প্রোটোকলের কিগালি সংশোধনী হলো হাইড্রোফ্লুরোকার্বন (HFCs)-এর ব্যবহার এবং উৎপাদন ধীরে ধীরে হ্রাস করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি।
- ২০১৬ সালের ১৫ অক্টোবর রুয়ান্ডার কিগালিতে মন্ট্রিল প্রটোকলের ২৮তম সভায় শক্তিশালী গ্রিন হাউজ গ্যাস-হাইড্রোফ্লোরো কার্বনের ব্যবহার পর্যায়ক্রমে কমিয়ে আনতে মন্ট্রিল প্রটোকল সংশোধিত হয়।
- সংশোধনীটি বাস্তবায়িত হলে এই শতাব্দীর শেষে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি প্রায় শূন্য দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেড কমানো সম্ভব হবে।

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) Ozone Secretariat।

২) In which year did the Basel Convention enter into force?

  1. 1989
  2. 2000
  3. 1995
  4. 1992

বাসেল কনভেনশন:
- 'বাসেল কনভেনশন' হলো বিপদজনক বর্জ্য আন্তঃরাষ্ট্রীয় চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন।
- বাসেল কনভেনশনের পুরো নাম- The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal.
- বাসেল কনভেনশন গৃহীত হয় ২২ মার্চ, ১৯৮৯ সালে, সুইজারল্যান্ডের বাসেল শহরে।
- 'বাসেল কনভেনশন কার্যকর হয় ৫ মে ১৯৯২ সালে।

উদ্দেশ্য:
- বিপজ্জনক বর্জ্যের আন্তর্জাতিক পরিবহন নিয়ন্ত্রণ করা।
- বিপজ্জনক বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করা।
- পরিবেশ ও মানব স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা।

উৎস: Basel Convention

৩) In which year and where was the first Climate Change Conference (COP 1) held?

  1. Kyoto (Japan)
  2. Marrakesh (Morocco)
  3. Berlin (Germany)
  4. Copenhagen (Denmark)

COP:
• COP -এর পূর্ণরূপ হলো Conference of the Parties.
• এটি হলো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC)-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী বার্ষিক সম্মেলন।
• এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সদস্য দেশগুলো নীতি, অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।
• জাতিসংঘের প্রথম জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-1) অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালে জার্মানির বার্লিন শহরে।
• ২০২৬ সালে COP-31 তুরস্কের আন্তালিয়া শহরে অনুষ্ঠিত হবে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৪) Where was the 'Earth Summit' 1992 held?

  1. Stockholm, Sweden
  2. Johannesburg, South Africa
  3. Rio de Janeiro, Brazil
  4. Kyoto, Japan

প্রথম ধরিত্রী সম্মেলন (Earth Summit) :
- প্রথম ধরিত্রী সম্মেলন (Earth Summit) অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেইরোতে, ১৯৯২ সালের ৩–১৪ জুন।

- এটি জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলন (UNCED) নামেও পরিচিত।
- এই সম্মেলনে ১৭২টি দেশ অংশগ্রহণ করে। 
-  জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়।

পটভূমি
- ১৯৭২ সালে স্টকহোমে প্রথম জাতিসংঘ পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- এরপর বৈশ্বিক উষ্ণায়ন, বন উজাড়, ওজোন স্তরের ক্ষয় ক্রমশ বাড়তে থাকে। 
- এসব সমস্যা মোকাবেলায় বৈশ্বিক উদ্যোগের প্রয়োজনীয়তা দেখা দেয়। 

• ধরিত্রী সম্মেলন (Earth Summit) ১৯৯২:
- পূর্ণ নাম: জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলন (UNCED)
- স্থান: রিও ডি জেনেইরো, ব্রাজিল,
- সময়কাল: ৩–১৪ জুন, ১৯৯২। 
- অংশগ্রহণকারী দেশ: ১৭২টি। 
- রাষ্ট্রপ্রধান উপস্থিত: ১০৮ জন। 
- এনজিও প্রতিনিধি: প্রায় ২,৪০০ জন। 

• গৃহীত গুরুত্বপূর্ণ দলিল ও চুক্তি:
- রিও ঘোষণা: পরিবেশ ও উন্নয়ন বিষয়ে ২৭টি মূলনীতি নির্ধারণ। 
- এজেন্ডা ২১: ২১শ শতাব্দীর জন্য টেকসই উন্নয়নের রোডম্যাপ। 
- UNFCCC: জলবায়ু পরিবর্তন কাঠামো সনদ, পরে কিয়োটো ও প্যারিস চুক্তির ভিত্তি। 
- জীববৈচিত্র্য সনদ (CBD): জীববৈচিত্র্য রক্ষার আন্তর্জাতিক চুক্তি। 
- বন নীতি বিবৃতি: বনসম্পদ টেকসই ব্যবস্থাপনার নির্দেশনা। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট। 

৫) Which is the world's first international organization formed to protect the environment?

  1. IUCN
  2. UNEP
  3. WWF
  4. Greenpeace

- পরিবেশ রক্ষায় গঠিত বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংস্থা- IUCN.
- সংস্থাটি ১৯৪৮ সালে গঠিত হয়।

অন্যদিকে,
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ১৯৭২ সালে গঠিত হয়।
- World Wildlife Fund (WWF) ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- Greenpeace পরিবেশবাদী সংস্থা প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালে।

IUCN:
- IUCN-এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- এটি বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণকারী সংস্থা।
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার উদ্দেশ্যে ফ্রান্সের ফন্টেইনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৬০টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

উৎস: IUCN ওয়েবসাইট।

৬) In which year was the Climate Vulnerable Forum (CVF) founded?

  1. 2007
  2. 2015
  3. 2009
  4. 2021

CVF:
- CVF এর পূর্ণরূপ: Climate Vulnerable Forum.
- এটি জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন।
- CVF প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে।
- প্রতিষ্ঠার স্থান: মালে, মালদ্বীপ।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১১টি দেশ।
- বর্তমান সদস্য: ৭৪টি দেশ।
- উদ্যোক্তা: মালদ্বীপের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ।
- CVF-V20 সচিবালয় ঘানার আক্রায় অবস্থিত।
- সংস্থাটির একটি আঞ্চলিক অফিস শ্রীলঙ্কার কলম্বোতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি অফিস রয়েছে, যা ব্রেটন উডস ইনিশিয়েটিভের সাথে জড়িত।
- ২০০৯ সালের কোপেনহেগেনে অনুষ্ঠিত COP-15 সম্মেলনের আগে বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১১টি দেশ মালদ্বীপের রাজধানী মালেতে একত্রিত হয়ে CVF প্রতিষ্ঠা করে।

উৎস: CVF ওয়েবসাইট।

৭) UNEP was established as a result of which global conference?

  1. Stockholm Conference (1972)
  2. Rio Earth Summit (1992)
  3. Kyoto Protocol (1997)
  4. Paris Agreement (2015)

- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন United Nations Conference on the Environment এর প্রেক্ষিতে UNEP প্রতিষ্ঠিত হয়।

UNEP:

- UNEP-এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালের ৫ জুন।
- সংস্থাটির সদরদপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান সদস্য: ১৯৩টি
- UNEP এর প্রধানের পদবী: নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন।
-  ইউএনইপি-র লক্ষ্য হলো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সুরক্ষার পাশাপাশি জাতি ও জনগণকে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে অবহিত করা, সক্ষম করে তোলা এবং অনুপ্রাণিত করা। 
 
উৎস: UNEP ওয়েবসাইট।

৮) Which treaty bans anti-personnel landmines?

  1. Oslo Accords
  2. Cartagena Protocol
  3. Tehran Treaty
  4. Ottawa Treaty

অটোয়া চুক্তি (Ottawa Treaty):
- অটোয়া চুক্তির পূর্ণ নাম হলো Ottawa Treaty (Mine Ban Convention)।
- এটি একটি আন্তর্জাতিক চুক্তি যা স্থলমাইন (Anti-personnel landmines) নিষিদ্ধ করে।
- চুক্তিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় ১৯৯৭ সালে।
- এটি কার্যকর হয় ১৯৯৯ সালে।
- স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কানাডার Ottawa শহরে।
- স্বাক্ষরকারী দেশ : ১৩১।
- পক্ষসমূহ : ১৬২।

- চুক্তির প্রধান উদ্দেশ্য হলো স্থলমাইন ব্যবহার, উৎপাদন, মজুত ও স্থানান্তর সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা।
- যুদ্ধ-পরবর্তী সময়ে বেসামরিক মানুষের জীবন রক্ষা করাই এর মূল লক্ষ্য।
- সব ধরনের স্থলমাইন ব্যবহার, উৎপাদন, মজুদ, নিষিদ্ধকরণ এবং ধ্বংস করা হলো এই চুক্তির উদ্দেশ্য।
- বাংলাদেশ ৭ মে, ১৯৯৮ সালে চুক্তিটি স্বাক্ষর করে এবং ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে তা অনুমোদন করে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৯) In which year was the Kyoto Protocol adopted, and when did it come into force?

  1. 1997 and 1999
  2. 1997 and 2005
  3. 1997 and 2000
  4. 2002 and 2005

কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- গৃহীত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।

উৎস:
i) UNFCC ওয়েবসাইট।
ii) BRitannica.

১০) Which international treaty protects human health and the environment from Persistent Organic Pollutants (POPs)?

  1. Ramsar Convention
  2. Basel Convention
  3. Stockholm Convention
  4. Minamata Convention

• স্টকহোম কনভেনশন:
- স্টকহোম কনভেনশন হলো স্থায়ী জৈব দূষক (Persistent Organic Pollutants—POPs) থেকে মানবস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার জন্য গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি।
- এর মাধ্যমে বিষাক্ত, দীর্ঘস্থায়ী এবং জীবদেহে জমা হতে পারে এমন ক্ষতিকর রাসায়নিক পদার্থের (যেমন— DDT ও PCB) ব্যবহার নিয়ন্ত্রণ, হ্রাস বা নির্মূল করার উদ্যোগ নেওয়া হয়।
- এই কনভেনশন ২০০১ সালের ২২ মে সুইডেনের স্টকহোম শহরে গৃহীত হয় এবং ২০০৪ সালের ১৭ মে কার্যকর হয়।

- স্বাক্ষরকারীর সংখ্যা: ১৫২।
- পক্ষের সংখ্যা: ১৮৬।

- স্টকহোম কনভেনশনের প্রধান লক্ষ্য হলো- 
- ক্ষতিকর স্থায়ী জৈব দূষক রাসায়নিকের উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণ করা,
- এসব পদার্থের নিঃসরণ কমানো এবং নিরাপদ ব্যবস্থাপনার মাধ্যমে মানবস্বাস্থ্য ও পরিবেশকে সুরক্ষা দেওয়া।
- এই কনভেনশন আন্তর্জাতিকভাবে রাসায়নিক ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উৎস: Stockholm Convention.

১১) When was the United Nations Framework Convention on Climate Change (UNFCCC) opened for signature?

  1. 1972
  2. 1987
  3. 1992
  4. 1997

জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC) স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় ১৯৯২ সালে।

UNFCCC:
• UNFCCC-এর পূর্ণরূপ: United Nations Framework Convention on Climate Change (জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো কনভেনশন)।

• সদস্যপদ: বর্তমানে ১৯৮টি পক্ষ (Parties) রয়েছে (১৯৭টি দেশ + ইউরোপীয় ইউনিয়ন)।
• UNFCCC গৃহীত হয়: ১৯৯২ সালে।
• কার্যকর হয়: ২১ মার্চ ১৯৯৪।
• UNFCCC-এর অধীনে কিয়োটো প্রোটোকল ১৯৯৭ সালে গ্রহণ করা হয় এবং ২০০৫ সালে কার্যকর হয়।
• প্যারিস চুক্তি: UNFCCC-এর অধীনে গৃহীত; ২০১৫ সালে গ্রহণ করা হয় এবং ২০১৬ সালে কার্যকর হয়।।
• UNFCCC  সচিবালয়টি জার্মানির বন শহরে অবস্থিত।

উৎস: UNFCCC.

১২) What is the formal and institutional diplomacy between governments or heads of state called?

  1. Track 1 Diplomacy
  2. Track 2 Diplomacy
  3. Track 3 Diplomacy
  4. Track 4 Diplomacy

Track 1 Diplomacy (ট্র্যাক ওয়ান কূটনীতি):

• ট্র্যাক ওয়ান কূটনীতি হলো বিভিন্ন রাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনা।
• এতে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রদূত ও অন্যান্য সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
• এটি দূতাবাস, আন্তর্জাতিক সংস্থা ও সরকারি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয়।
• এর মাধ্যমে আন্তর্জাতিক চুক্তি, সমঝোতা ও আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত গৃহীত হয়।
• ট্র্যাক ওয়ান কূটনীতি আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার প্রধান ও সর্বোচ্চ আনুষ্ঠানিক মাধ্যম।
• এর মূল উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা, সংঘাতের সমাধান এবং রাষ্ট্রের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।
• এই কূটনীতি আন্তর্জাতিক আইন প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
• সংকট ও যুদ্ধের সময় উত্তেজনা কমাতে আনুষ্ঠানিক যোগাযোগ বজায় রাখতে এটি কার্যকর।
• ট্র্যাক ওয়ান কূটনীতির প্রধান পদ্ধতি হলো দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনা।
• শীর্ষ সম্মেলন, আন্তর্জাতিক সম্মেলন ও আন্তর্জাতিক সংস্থা এর গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্র।
• অর্থনৈতিক কূটনীতি, বাণিজ্য, সাহায্য, নিষেধাজ্ঞা এবং জনকূটনীতিও এর অংশ হতে পারে।
• এটি স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক—সব পর্যায়ে পরিচালিত হয়, যেমন:
- আফ্রিকান ইউনিয়ন (AU), আসিয়ান (ASEAN), ইউরোপীয় ইউনিয়ন (EU), জাতিসংঘ (UN) ও WTO-তে ট্র্যাক ওয়ান কূটনীতি পরিচালিত হয়।
• আধুনিক ট্র্যাক ওয়ান কূটনীতির সূচনা ১৬৪৮ সালের ওয়েস্টফালিয়া শান্তিচুক্তির মাধ্যমে।
• ১৮১৫ সালের ভিয়েনা কংগ্রেস কূটনৈতিক প্রোটোকলকে আরও সুসংগঠিত করে।
• লীগ অব নেশনস ও জাতিসংঘ বহুপাক্ষিক ট্র্যাক ওয়ান কূটনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
• শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনা ট্র্যাক ওয়ান কূটনীতির উল্লেখযোগ্য উদাহরণ।
• ট্র্যাক ওয়ান কূটনীতির গুরুত্বপূর্ণ উদাহরণ হলো ক্যাম্প ডেভিড চুক্তি (১৯৭৮)।
• ইরান পারমাণবিক চুক্তি (JCPOA, ২০১৫) ট্র্যাক ওয়ান কূটনীতির একটি উল্লেখযোগ্য উদাহরণ।
• প্যারিস জলবায়ু চুক্তি (২০১৫) বহুপাক্ষিক ট্র্যাক ওয়ান কূটনীতির অন্যতম সফল উদাহরণ।
• ট্র্যাক ওয়ান কূটনীতি সরকারি ও আনুষ্ঠানিক, আর ট্র্যাক টু কূটনীতি বেসরকারি ও অনানুষ্ঠানিক।
• ট্র্যাক টু কূটনীতিতে শিক্ষাবিদ, গবেষক, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
• ট্র্যাক ওয়ান কূটনীতির সিদ্ধান্ত আইনগতভাবে বাধ্যতামূলক, কিন্তু ট্র্যাক টু কূটনীতির সিদ্ধান্ত বাধ্যতামূলক নয়।
• বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও আন্তর্জাতিক শাসনব্যবস্থার জন্য ট্র্যাক ওয়ান কূটনীতি অপরিহার্য।

উৎস: DiploFoundation.

১৩) The IPCC was established as a joint initiative by which two international organizations?

  1. UNDP and UNESCO
  2. WMO and UNEP
  3. WHO and FAO
  4. IMF and World Bank

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেল (IPCC) ১৯৮৮ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

IPCC:

- UNEP WMO মিলিত উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের সর্বোচ্চ গবেষণা সংস্থা।
- IPCC - এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- IPCC জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল।
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে।PCC গঠিত হয়।
- IPCC এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
- সদর দপ্তর অবস্থিত জেনেভায়।

উৎস: IPCC ওয়েবসাইট।

১৪) In which year was the historic 'Camp David Accords' signed to resolve the Arab-Israeli conflict?

  1. 1973
  2. 1978
  3. 1982
  4. 1993

 ক্যাম্প ডেভিড চুক্তি (Camp David Accords):
- ক্যাম্প ডেভিড চুক্তি (Camp David Accords) ১৯৭৮ সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক শান্তি চুক্তি।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় হয়েছিল।
- এটি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- স্বাক্ষরকারী: মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন।
- স্বাক্ষরিত হয়: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৮ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মেরিল্যান্ড, যুক্তরাষ্ট।

⇒ মিশর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপ ফেরত দেয় যা ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল দখল করেছিল।
- চুক্তিটির জন্য মিশরকে আরব লীগ ও ওআইসি থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
- চুক্তিটির জন্য তৎকালীন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

উৎস: Britannica.

১৫) Where did the 'Fridays for Future' movement originate?

  1. United Kingdom
  2. Germany
  3. Sweden
  4. Norway

'Fridays for Future' আন্দোলনের সূত্রপাত ঘটে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামন থেকে।

Fridays for future:
- ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলন হলো একটি পরিবেশবাদী আন্দোলন।
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবীতে স্কুল শিক্ষার্থীদের এটি একটি বৈশ্বিক মুভমেন্ট।
- ২০১৮ সালে সুইডেনের গ্রেটা থুনবার্গ নামের ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী এই আন্দোলনের সূত্রপাত করে।
- থুনবার্গ স্কুল বর্জন করে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
- তার এই কর্মসূচি পরবর্তীতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
- ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্টের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারগুলোর উপর নৈতিক চাপ সৃষ্টি করা।

উৎস: Fridays For Future ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো।

১৬) In which year was the 'Treaty of Versailles' signed?

  1. 1914
  2. 1939
  3. 1919
  4. 1945

• ভার্সাই চুক্তি ১৯১৯ সালে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে স্বাক্ষরিত হয়।
• এই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
• চুক্তিটি প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের উদ্যোগে সম্পাদিত হয়; পরাজিত দেশগুলো এতে অংশ নেয়নি।
• জার্মানিকে যুদ্ধের দায় স্বীকার করতে এবং ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়।
• জার্মানির ইউরোপীয় ভূখণ্ডের প্রায় ১০% হ্রাস করা হয়।
• জার্মানির বিদেশি উপনিবেশগুলো কেড়ে নেওয়া হয় এবং সামরিক শক্তি সীমিত করা হয়।
• ১৯২০-এর দশকে চুক্তির কিছু শর্ত শিথিল করা হলেও এর কঠোরতা জার্মানিতে অসন্তোষ সৃষ্টি করে।
• এই অসন্তোষ ইতালিতে ফ্যাসিবাদ ও জার্মানিতে নাৎসি পার্টির উত্থানে সহায়ক ভূমিকা রাখে।
• ভার্সাই চুক্তির মাধ্যমে লীগ অব নেশনস (League of Nations) প্রতিষ্ঠিত হয়।
• একই সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এবং স্থায়ী আন্তর্জাতিক বিচার আদালত (Permanent Court of International Justice) প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার পর ১৭৮৩ সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে আরেকটি চুক্তি হয়। একে 'পিস অব প্যারিস'-এর অংশ ধরা হয়। এই সময়ে মূলত ২টি চুক্তি ভার্সাইতে সরাসরি স্বাক্ষরিত হয়েছিল (বাকি দুটি প্যারিসে হয়েছিল)
প্রথম উপ-চুক্তি: ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে।
দ্বিতীয় উপ-চুক্তি: ব্রিটেন ও স্পেনের মধ্যে।

উৎস: Britannica.

১৭) The 'Green Climate Fund' (GCF) operates as part of which international framework?

  1. Montreal Protocol
  2. UNFCCC
  3. CITES
  4. Ramsar Convention

- জলবায়ু অর্থায়নে 'সবুজ জলবায়ু তহবিল' (Green Climate Fund - GCF) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।

Green Climate Fund (GCF):
- GCF হলো UNFCCC-এর আর্থিক ব্যবস্থার একটি পরিচালনাকারী সংস্থা। 
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: কপ-১৬।
- সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া।

উল্লেখ্য,
- ২০০৯ সালে কোপেনহেগেনে ১৫তম কপ সমেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের প্রস্তাব রাখা হয় এবং ২০১০ সালে কানকুনে ১৬তম কপ সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়।
- এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর উদ্যোগে অর্থ সহায়তা দেওয়া হয়।
- এর মূল লক্ষ্য ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা করা ও কার্বন নির্গমন কমানো।
- সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে সীমিত রাখতে বিশ্ব নেতৃবৃন্দ একমত প্রকাশ করে।
- গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট।

১৮) The North Atlantic Treaty Organization (NATO) is an example of which type of security diplomacy?

  1. Multilateral Collective Security
  2. Bilateral Environmental Security
  3. Human Security Alliance
  4. Economic Coalition

-  আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) একটি বহুপাক্ষিক যৌথ নিরাপত্তা জোটে অন্যতম প্রধান উদাহরণ । ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই জোটের মূল নীতিটি উত্তর আটলান্টিক চুক্তির ৫ নং অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে।

ন্যাটো:
- NATO-এর পূর্ণরূপ হলো North Atlantic Treaty Organization,
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতির ভিত্তিতে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে এর মহাপরিচালক Mark Rutte. [আগস্ট - ২০২৬] 

- জোটের প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ১২টি দেশ।
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ হলো তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য হিসেবে যোগ দেয়।
- বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা ৩২টি।[আগস্ট - ২০২৬] 

উৎস: ন্যাটো ওয়েবসাইট।

১৯) Which types of countries are primarily referred to under 'Annex I' of the UNFCCC?

  1. Least developed countries vulnerable to climate change
  2. Industrialized countries and Economies in Transition (EIT)
  3. Only the island nations of the Oceania region
  4. Oil-exporting OPEC member nations

- পরিবেশ বা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে Annex I বা অ্যানেক্স ১ বলতে মূলত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামোগত কনভেনশনের (UNFCCC) তালিকাভুক্ত সেই দেশগুলোকে বোঝায়, যারা শিল্পোন্নত এবং যাদের অর্থনীতি পরিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। 

 » UNFCCC-তে দেশগুলোকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে—
- অ্যানেক্স ১ (Annex I) [শিল্পউন্নত দেশ] ।
- অ্যানেক্স ২ (Annex II - যারা মূলত অ্যানেক্স ১-এর মধ্যে অর্থনৈতিকভাবে সবচেয়ে অগ্রসর এবং উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান করে),
- নন-অ্যানেক্স ১ (Non-Annex I - প্রধানত উন্নয়নশীল দেশ)। 

উৎস: UNFCCC.

২০) In which year was the 'Lahore Declaration' signed for strategic stability in South Asia?

  1. 1997
  2. 2004
  3. 2001
  4. 1999

Lahore Declaration (লাহোর ঘোষণা), ১৯৯৯ : 
• লাহোর ঘোষণা (Lahore Declaration) স্বাক্ষরিত হয় ২১ ফেব্রুয়ারি ১৯৯৯।
• এটি ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ-এর মধ্যে স্বাক্ষরিত হয়।
• ঘোষণার সঙ্গে একটি Lahore Memorandum of Understanding (MoU) সংযুক্ত ছিল।
• ১৯৯৮ সালের ভারত ও পাকিস্তানের পারমাণবিক পরীক্ষার পর আঞ্চলিক উত্তেজনা কমানোর উদ্দেশ্যে এই ঘোষণা গৃহীত হয়।
• এর প্রধান লক্ষ্য ছিল পারমাণবিক ঝুঁকি হ্রাস, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা।
• উভয় দেশ পারমাণবিক নিরাপত্তা ও পারমাণবিক মতবাদ নিয়ে দ্বিপাক্ষিক সংলাপ চালানোর বিষয়ে সম্মত হয়।
• ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে একে অপরকে আগাম অবহিত করার নীতি গ্রহণ করা হয়।
• এই উদ্যোগের ভিত্তিতে ২০০৫ সালে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পূর্বে নোটিশ প্রদানের চুক্তি স্বাক্ষরিত হয়।
• পারমাণবিক অস্ত্র-সংক্রান্ত দুর্ঘটনা বা ভুল বোঝাবুঝি প্রতিরোধে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
• এর ফল হিসেবে ২০০৭ সালে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি হ্রাস বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।
• জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য হটলাইন ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
• উভয় দেশ পারমাণবিক পরীক্ষার ওপর একতরফা স্থগিতাদেশ বজায় রাখার প্রতিশ্রুতি দেয়।
• সমুদ্রে দুর্ঘটনা প্রতিরোধ এবং নৌ ও বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
• কারগিল যুদ্ধের কারণে ঘোষণার তাৎক্ষণিক কার্যকারিতা অনেকাংশে বাধাগ্রস্ত হয়।
• তবুও এটি ভারত-পাকিস্তানের মধ্যে আস্থা-নির্মাণমূলক পদক্ষেপ (CBMs)-এর ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ দলিল।
• লাহোর ঘোষণা ভবিষ্যতের দ্বিপাক্ষিক চুক্তি ও পারমাণবিক ঝুঁকি হ্রাসের উদ্যোগগুলোর ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
• রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই ঘোষণার মাধ্যমে আরও কার্যকর শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
 
 উৎস: THE DIPLOMAT.

২১) In which year was the Nagoya Protocol adopted?

  1. 2000
  2. 2010
  3. 2012
  4. 2015

নাগোয়া প্রোটোকল:
• ‘জেনেটিক সম্পদে প্রবেশাধিকার এবং এর ব্যবহার থেকে উদ্ভূত সুবিধার ন্যায্য ও সমতাপূর্ণ বণ্টন বিষয়ক নাগোয়া প্রোটোকল (এবিএস)’ জৈব বৈচিত্র্য বিষয়ক কনভেনশন (CBD)-এর একটি সম্পূরক চুক্তি।
• নাগোয়া প্রোটোকলকে Access and Benefit-Sharing (ABS) প্রোটোকলও বলা হয়।
• এটি সিবিডির তিনটি মূল উদ্দেশ্যের একটি বাস্তবায়নের জন্য প্রণীত।
• এর মূল লক্ষ্য হলো জেনেটিক সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত সুবিধার ন্যায্য ও সমতাপূর্ণ বণ্টন নিশ্চিত করা।
• নাগোয়া প্রোটোকল এ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একটি স্বচ্ছ আইনি কাঠামো প্রদান করে।
• নাগোয়া প্রোটোকল ২০১০ সালের ২৯ অক্টোবর জাপানের নাগোয়া শহরে গৃহীত হয়।
• ৫০তম অনুসমর্থনপত্র জমা দেওয়ার ৯০ দিন পর এটি কার্যকর হয়।
• নাগোয়া প্রোটোকল ২০১৪ সালের ১২ অক্টোবর থেকে কার্যকর হয়।
• এর উদ্দেশ্য জিনগত সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত সুবিধার ন্যায্য ও সমতাপূর্ণ বণ্টন নিশ্চিত করা।
 
 উৎস: CBD ওয়েবসাইট।

২২) Which country is NOT a member of the 'Quad'?

  1. United States
  2. Japan
  3. Australia
  4. United Kingdom

United Kingdom is NOT a member of the Quad.

QUAD:
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- QUAD হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ‘চতুর্পক্ষীয় নিরাপত্তা ফোরাম’।
- গঠিত হয়: ২০০৭ সালে।
- সদস্য দেশ: ৪টি (যথা: মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান)।

⇒ QUAD- এর মূল উদ্দেশ্য: ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, কৌশলগত, সামরিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা, বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একে অপরের প্রতি নির্ভরশীলতা বৃদ্ধি করা।

উৎস: Department of the Prime Minister and Cabinet.

২৩) Which organization coordinates the 'Earth Hour' program?

  1. UNEP
  2. Greenpeace
  3. WWF
  4. IPCC

 Earth Hour:
⇒ Earth Hour হলো WWF (World Wide Fund for Nature) দ্বারা পরিচালিত একটি বিশ্বব্যাপী উদ্যোগ, যেখানে মানুষ, সম্প্রদায় এবং ব্যবসায় প্রতি বছর এক ঘণ্টার জন্য অপ্রয়োজনীয় আলো ও বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষার প্রতি সচেতনতা প্রকাশ করে।
- প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার আর্থ আওয়ার পালিত হয়।
- Earth Hour-এর প্রধান লক্ষ্য পরিবেশগত সমস্যা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং শক্তি সংরক্ষণের বিষয়ে বিশ্বব্যাপী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
- Earth Hour ২০২৬ সালে মার্চ মাসের ২০২৬ সালের ২৮শে মার্চ, শনিবার, স্থানীয় সময় রাত ৮:৩০ মিনিটে থেকে ৯:৩০ পর্যন্ত পালিত হয়।

- Earth Hour কর্মসূচি প্রথম আয়োজন করা হয় অস্ট্রেলিয়ার সিডনিতে ৩১শে মার্চ, ২০০৭, শনিবার।
- অস্ট্রেলিয়ার সিডনিতে বিশ্বের প্রথম আর্থ আওয়ারে ২২ লক্ষেরও বেশি মানুষ এক ঘন্টার জন্য তাদের বাতি নিভিয়ে রেখেছিলেন।

উৎস: i) WWF ওয়েবসাইট।
ii) Earth Hou ওয়েবসাইট।

২৪) In which year was the Treaty on the Non-Proliferation of Nuclear Weapons (NPT) signed?

  1. 1968
  2. 1965
  3. 1970
  4. 1972


 'NPT' চুক্তি:
- Nuclear Non-Proliferation Treaty (NPT) হলো পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি।
- মূল লক্ষ্য: পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা, পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং নিরস্ত্রীকরণ উৎসাহিত করা।

• আনুষ্ঠানিকভাবে NPT দ্বারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হিসাবে স্বীকৃত রাষ্ট্র (NWS) হলো ৫টি। চুক্তিটি এই দেশগুলির পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়।
-  ১ জানুয়ারি, ১৯৬৭ সালের আগে যে ৫টি দেশ (যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন) পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এই চুক্তির মাধ্যমে তাদেরকে পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং অন্য দেশগুলো এ ধরনের অস্ত্র তৈরি বা অর্জন না করতে সম্মত হয়েছে।

উৎস: i) Arms Control Association ওয়েবসাইট।
ii) UNODA ওয়েবসাইট।
iii) U.S. Department of State (.gov) ওয়েবসাইট।

২৫) The Ramsar Convention is primarily related to the protection of what?

  1. Ozone Layer
  2. Wetlands
  3. Deserts
  4. Mountainous Regions

রামসার কনভেনশন (Ramsar Convention):
- পূর্ণ নাম: Convention on Wetlands of International Importance.
- স্থান: রামসার, ইরান।
- গৃহীত হয়: ২ ফেব্রুয়ারি ১৯৭১ সালে।
- কার্যকর হয়: ২১ ডিসেম্বর ১৯৭৫ সালে।
- উদ্দেশ্য: আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন জলাভূমি ও এর জীববৈচিত্র্য সংরক্ষণ।
- এটি জলচর পাখির আবাসস্থল রক্ষায় বিশেষ গুরুত্ব দেয়।
- বর্তমানে ১৭২টি দেশ এ কনভেনশনের সদস্য।
- বিশ্বব্যাপী ২,৫০০-এর বেশি রামসার সাইট স্বীকৃত হয়েছে।
- বাংলাদেশের রামসার সাইট দুটি হলো সুন্দরবন রিজার্ভ ফরেস্ট (১৯৯২) এবং টাঙ্গুয়ার হাওর (২০০০)।

উৎস: Ramsar Convention Secretariat।

Dashboard

Create Account

Fill in your details to get your unique ID.

Please fill in all required fields correctly.