Exam - 48 English: Topic: Vocabulary Part (M-O): Meaning, Spelling, Synonym, Antonym. Grammar Part: Analogy, Conditional Sentences, Translation.
১) The word "Nefarious" means -
- Shy and reserved
- Honest and trustworthy
- Wicked or criminal
- Kind and generous
• The word "Nefarious" means - Wicked or criminal.
• Nefarious (Adjective):
- English meaning: Wicked, villainous, or criminal.
- Bangla meaning: দুষ্কৃতকারী, পাপী বা অত্যন্ত অনৈতিক।
• Example sentence:
- The detective uncovered a nefarious plot to steal classified information.
- His nefarious activities led to his arrest by the authorities.
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২) "এমন সততা খুব কমই দেখা যায়।" এর english translation কি?
- Seldom do we see such honesty.
- Such honesty is always seen.
- Honesty like this is frequently found.
- We always see such honesty.
• The correct English translation of: "এমন সততা খুব কমই দেখা যায়" is - Seldom do we see such honesty.
• English translation টিতে 'Inversion of verb' এর নিয়ম অনুসরণ করা হয়েছে।
- কারণ, প্রদত্ত বাক্য "এমন সততা খুব কমই দেখা যায়" দ্বারা "সততার বিরলতা" বা "কম দেখা যায়" জোর প্রদান করা হয়েছে।
• Inversion of Verb:
- বাক্যে কোনো কিছুতে জোর প্রদান করতে বা প্রশ্ন করতে subject -এর পুর্বে verb ব্যব্যহৃত হলে, তাকে Inversion of verb বলে।
- Negative adverb, যেমন: Hardly, Rarely, Scarcely, Seldom, Never, Never again, No sooner, Nowhere, neither, nor ইত্যাদি Negative adverb/ adverbial phrase বা word বাক্যের শুরুতে বসে Verb এর উপর জোর প্রদান করে।
• Structure: Negative adverb + Auxiliary verb + Sub + Principal verb + Ext.
- Example: Never will I do it again.
• সুতরাং, 'Inversion of verb' - এর নিয়ম অনুসারে প্রশ্নে প্রদত্ত বাক্যের সঠিক অনুবাদ হবে - Seldom do we see such honesty.
Source:
1. A passage to the English Language by S. M. Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
৩) The synonym of the word "Mellifluous" is -
- Melodious
- Harsh
- Abrupt
- Discordant
• Mellifluous (Adjective):
- English meaning: Having a pleasant and flowing sound; filled with something (such as honey) that sweetens.
- Bangla meaning: (ব্যক্তির স্বর, কথা, সংগীত ইত্যাদি) সুমধুর; সুললিত।
• উল্লিখিত অপশনগুলো,
ক) Melodious - সুরসংক্রান্ত; সুর সৃষ্টিকারী; সুশ্রাব্য; সুরেলা।
খ) Harsh - রূঢ়; কর্কশ।
গ) Abrupt - আকস্মিক; অপ্রত্যাশিত।
ঘ) Discordant - মতভেদপূর্ণ; অসামঞ্জস্যপূর্ণ; বিরোধপূর্ণ।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Mellifluous" is - Melodious.
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৪) Choose the correct sentence.
- Had you informed me earlier, I would made the necessary arrangements.
- Had you informed me earlier, I would have make the necessary arrangements.
- Had you informed me earlier, I would had made the necessary arrangements.
- Had you informed me earlier, I would have made the necessary arrangements.
• Third Conditional এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে।
- দুটি clause এর যেকোন একটিতে If/ had দিয়ে clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত clause টি Past Perfect Tense হয়।
- ২য় clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।
• Correct sentence: Had you informed me earlier, I would have made the necessary arrangements.
• Other options,
ক) Had you informed me earlier, I would made the necessary arrangements.
- Would-এর পরে have + Past Participle (V₃) বসে।
- এখানে have অনুপস্থিত। তাই would made গঠনটি ব্যাকরণগতভাবে ভুল।
খ) Had you informed me earlier, I would have make the necessary arrangements.
- Would have-এর পরে অবশ্যই Verb-এর Past Participle (V₃) ব্যবহার করতে হয়।
- Make হলো Base Form (V₁)। এখানে made (V₃) হবে।
গ) Had you informed me earlier, I would had made the necessary arrangements.
- Would-এর পরে সবসময় have বসে, had নয়।
- তাই would had made গঠনটি ব্যাকরণগতভাবে সঠিক নয়। সঠিক রূপ হলো would have made।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৫) Choose the correct spelling.
- Obnoxious
- Obnuxious
- Obnoxius
- Ofnoxious
• The correct spelling 'Obnoxious' (Adjective).
• Obnoxious:
- English meaning: Extremely unpleasant, especially in a way that offends people.
- Bangla meaning: নোংরা; অত্যন্ত আপত্তিকর।
• Example Sentence: The smell coming from the garbage was absolutely obnoxious.
- Bangla Meaning: আবর্জনার থেকে আসা গন্ধ পুরোপুরি অসহনীয় ছিল।
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৬) If he knew the answer, he _______ us.
- would tell
- would have told
- would told
- have told
• If Clause টি Past Tense এ থাকলে Principle Clause এ subject এরপর Would বসে।
- Would এরপর verb এর base form বসে।
- এটি ব্যবহৃত হয় বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক/ অসম্ভব/ অবাস্তব অবস্থার জন্য।
- যাকে Second Conditional Sentence বলা হয়।
• Structure: If + Subject + Past Simple + Subject + would + base verb.
• Correct answer: If he knew the answer, he would tell us.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৭) "আমি তাকে দিয়ে দরজাটি বন্ধ করালাম"- এর English translation কি?
- I have him closed the door.
- I got him closed the door.
- I made him close the door.
- I have the door closed by him.
• "আমি তাকে দিয়ে দরজাটি বন্ধ করালাম"- এর English translation হলো: I made him close the door.
• অন্যান্য অপশনগুলোতে ব্যকরণগত ভুল রয়েছে।
- কারণ, এই Translation টি হয়েছে মূলত Causative Verb এর নিয়মানুসারে।
• Causative Verb:
- Subject যখন নিযে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন এই অর্থে Causative Verb ব্যবহার করা হয়ে থাকে।
- Have, Get, Help, Let, Make ইত্যাদি প্রচলিত Causative Verb.
- Make, Have, Get ইত্যাদি যোগে verb কে Causative Verb এ পরিনত করা হয়।
• Causative Verb হিসেবে Make এর ব্যবহার:
- Make এরপর ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন এরপর verb এর Base form বস।
- কেউকে কোন কিছু করতে বাধ্য করা অথবা Have, Get এর চেয়ে বেশি জোর প্রদান করতে Make ব্যবহার করা হয়ে থাকে।
- যেমন: He made me laugh with his jokes.
- Bangla meaning: সে তার রসিকতার মাধ্যমে আমাকে হাসালো।
• সুতরাং, নিয়ম অনুসারে সঠিক Translation টি হবে - I made him close the door.
• উল্লিখিত অন্যান্য অপশনগুলো:
ক) I have him closed the door.
- ভুল। এখানে structure ভুল হয়েছে। "have" এর পরে "him" ও "closed" একসাথে বসানো grammatically সঠিক নয়।
খ) I got him closed the door.
- ভুল। এখানে "to close" বসতে হতো। সঠিক হলে হতো: I got him to close the door.
ঘ) I have the door closed by him.
- আংশিক ঠিক, কিন্তু passive structure এবং কনটেক্সট আলাদা। এটি অনুবাদ হবে: "আমি তার দ্বারা দরজাটি বন্ধ নিশ্চিত করেছি" বা "আমার হয়ে সে দরজাটি বন্ধ করেছে"।
Source: Accessible Dictionary By Bangla Academy, Live MCQ Lecture.
৮) She was quite put out by the unexpected change in the schedule. (translate into Bangla)
- সে সময়সূচির অপ্রত্যাশিত পরিবর্তনে বেশ আনন্দিত হয়েছিল।
- সে সময়সূচির অপ্রত্যাশিত পরিবর্তনে অনেক অসুবিধায় পড়েছিল।
- সে সময়সূচির অপ্রত্যাশিত পরিবর্তনে কিছু সুবিধা পেয়েছিল।
- সে সময়সূচির অপ্রত্যাশিত পরিবর্তনে রাগান্বিত হয়ে চিৎকার করতে লাগল।
• She was quite put out by the unexpected change in the schedule. এর Bangla meaning হলো - সে সময়সূচির অপ্রত্যাশিত পরিবর্তনে অনেক অসুবিধায় পড়েছিল।
• Put somebody out:
- English Meaning: To cause trouble or extra work for someone.
- Bangla Meaning: (ক) হতাশ, বিব্রত করা; (খ) অসুবিধায় পড়া।
• সুতরাং, সঠিক অনুবাদটি হলো - সে সময়সূচির অপ্রত্যাশিত পরিবর্তনে অনেক অসুবিধায় পড়েছিল।
Source: Accessible Dictionary by Bangla Academy, Cambridge Dictionary.
৯) The antonym of the word "Offspring" is -
- Children
- Issue
- Ancestor
- Twins
• Offspring (Noun):
- English meaning: A child of a particular person or couple.
- Bangla meaning: সন্তান; সন্তানসন্ততি; জীবজন্তুর বাচ্চাকাচ্চা।
• উল্লিখিত অপশনগুলো,
ক) Children - শিশুরা; অল্পবয়সী ছেলেমেয়ে।
খ) Issue - সমস্যা; বিতর্কিত বিষয়।
গ) Ancestor - পূর্বপুরুষ; বংশধরদের আগের প্রজন্মের ব্যক্তি।
ঘ) Twins - যমজ সন্তান; দু'জনের একজন।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Offspring" is - Ancestor.
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
১০) The plane _______ off if there is no fog.
- takes
- took
- will take
- will have take
• Correct answer: The plane will take off if there is no fog.
- এটি একটি First conditional sentence.
• First conditional sentence:
- অর্থাৎ, First Conditional এর নিয়মানুযায়ী 'IF" যুক্ত clause টি এ Present indefinite থাকলে অপর clause টি এ Future Indefinite হয়।
- Structure: If + Present Simple, (Future indefinite) sub + will + base verb.
- উপরের If + subordinate clauseটি present indefinite tense. তাই তার অপর অংশটি অর্থাৎ principal clauseটি future indefinite tense গঠন করে sentenceটি complete করা হয়েছে।
- তাই, সঠিক উত্তর হবে: গ) will take.
১১) The synonym of the word "Malediction" is -
- Benediction
- Curse
- Altercation
- Uncertainty
• Malediction (Noun):
- English meaning: (As in curse) A prayer that harm will come to someone.
- Bangla meaning: অভিশাপ, অমঙ্গল প্রার্থনা।
• উল্লিখিত অপশনগুলো,
ক) Benediction - আশীর্বাদ।
খ) Curse - অভিশাপ।
গ) Altercation - পরিবর্তন সাধন, বাদানুবাদ, কলহ; বিবাদ।
ঘ) Uncertainty - অনিশ্চয়তা।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Malediction" is - Curse.
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১২) The antonym of the word "Neophyte" is -
- Novice
- Beginner
- Master
- Apprentice
• Neophyte (Noun):
- English Meaning: Someone who has recently become involved in an activity and is still learning about it.
- Bangla Meaning: কোনো ধর্মমতে অধুনাদীক্ষিত ব্যক্তি; নবদীক্ষিত, শিক্ষানবিস।
• উল্লিখিত অপশনগুলো,
ক) Novice - শিক্ষানবিশ।
খ) Beginner - যে ব্যক্তি এখনো নবিস এবং অনভিজ্ঞ।
গ) Master - দক্ষ।
ঘ) Apprentice - আনাড়ী।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Neophyte" is - Master.
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১৩) The word "Oscillation" means -
- A sudden disappearance from one place to another
- A regular movement between one position and another
- A permanent change from one direction to another
- A gradual increase from one level to another
• The word "Oscillation" means - A regular movement between one position and another.
• Oscillation (Noun):
- English meaning: A regular movement between one position and another or between one amount and another.
- Bangla meaning: আন্দোলিত হওয়া বা আন্দোলিতকরণ; ঘড়ির দোলক বা অন্য কোনো বস্তু বা বৈদ্যুতিক চার্জের একবারের দোলন।
• Example sentence: The oscillation of the fan helped cool the entire room.
- Bangla meaning: ফ্যানের দোলন পুরো ঘর ঠান্ডা করতে সাহায্য করেছিল।
Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam-Webster Dictionary.
১৪) TEN : DECIMAL::
- seven : septet
- four : quartet
- two : binary
- five : quince
• The correct analogy is - two : binary.
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড় এর অর্থ হলো:
- Ten: দশ।
- Decimal: দশভিত্তিক সংখ্যা পদ্ধতি (base-10 system)।
• অর্থাৎ, এই শব্দজোড়টি এমন একটি সম্পর্ক প্রকাশ করে যেখানে প্রথম শব্দটি একটি সংখ্যা (base) এবং দ্বিতীয় শব্দটি সেই সংখ্যার ভিত্তিতে গঠিত সংখ্যা পদ্ধতি।
• অপশনে উল্লিখিত শব্দজোড় এর অর্থ হলো:
গ) two: দুই।
- binary - দুই সংখ্যাবিশিষ্ট; দুই উপাদানে গঠিত।
• অর্থাৎ, Binary হলো Two-এর ভিত্তিতে গঠিত সংখ্যা পদ্ধতি।
• তাই, Number : Numeral System Based on That Number (সংখ্যা : সেই সংখ্যাভিত্তিক সংখ্যা পদ্ধতি).
• উল্লিখিত অপশনগুলো,
ক) seven: সাত।
- septet: সাতটি কণ্ঠ বা বাদ্যযন্ত্রের সমষ্টি; সাতটি কণ্ঠ বা বাদ্যযন্ত্রের জন্য রচিত সংগীত; সপ্তস্বরা।
খ) four: চার।
- quartet: চৌপদী; চারজন গায়ক বা বাদকের দল।
ঘ) five: পাঁচ।
- quince: আচার, জেলি ইত্যাদি তৈরিতে ব্যবহৃত নাশপাতিজাতীয় ফলের গাছবিশেষ।
Source: Accessible Dictionary.
১৫) The synonym of the word "Ornate" is -
- Austere
- Suave
- Unadorned
- Decorated
• Ornate (Adjective):
- English meaning: Covered with a lot of decoration, especially when this involves very small or complicated designs.
- Bangla meaning: অলংকারসমৃদ্ধ; (সাহিত্যরীতি) অতি অলংকৃত; রীতি বা ভাষায় ব্যবহারে সহজ নয় এমন।
• উল্লিখিত অপশনগুলো,
ক) Austere - অনাড়ম্বর; নিরাভরণ; কঠোর; বিশুষ্ক।
খ) Suave - আচরণে মধুর ও বিনয়ী (তবে সম্ভবত আন্তরিকতাহীন); সস্নিগ্ধ; আপাতস্নিগ্ধ।
গ) Unadorned - নিরলঙ্কার।
ঘ) Decorated - সজ্জিত; অলঙ্কৃত; সুশোভিত।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Ornate" is - Decorated.
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১৬) Complete the following analogy:
Adequate : Ample :: ?
- Admonish : Encourage
- Amusement : Boredom
- Despondency : Hope
- Belligerent: Hostile
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়া এর অর্থ:
- Adequate = পর্যাপ্ত, যথেষ্ট।
- Ample = প্রচুর, পর্যাপ্ত, যথেষ্ট।
- অর্থাৎ, Adequate : Ample শব্দজোড়া সমার্থক (Synonym) সম্পর্ক প্রকাশ করছে।
• অপশনে উল্লিখিত শব্দজোড়া এর অর্থ:
- Belligerent = যুদ্ধরত, সংঘাতপূর্ণ, বৈরী।
- Hostile = শত্রুপক্ষীয়; বৈরী: ত্রুবাহিনী।
- অর্থাৎ, Belligerent : Hostile শব্দজোড়াও সমার্থক (Synonym) সম্পর্ক প্রকাশ করছে।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক)
- Admonish - তিরস্কার বা সতর্ক করা।
- Encourage - উৎসাহিত করা। যা দ্বারা Antonym বুঝায়।
খ) Amusement - বিনোদন, আনন্দ।
- Boredom - একঘেয়েমি, বিরক্তি। যা দ্বারা Antonym বুঝায়।
গ) Despondency - নৈরাশ্য।
- Hope - আশা। যা দ্বারা Antonym বুঝায়।
• অর্থাৎ, এই শব্দজোড়াগুলো বিপরীতার্থক (Antonym) সম্পর্ক প্রকাশ করে।
• সুতরাং, প্রশ্নে প্রদত্ত Adequate : Ample যেমন সমার্থক (Synonym) সম্পর্ক প্রকাশ করছে,
- তেমনি Belligerent : Hostile-ও একই ধরনের সমার্থক (Synonym) সম্পর্ক প্রকাশ করছে।
- তাই সঠিক উত্তর হলো ঘ) Belligerent : Hostile.
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১৭) The synonym of the word "Nebulous" is-
- Hazy
- Clear
- Plain
- Reasoning
• Nebulous (Adjective):
- English Meaning: (Especially of ideas) Not clear and having no form.
- Bangla Meaning: মেঘসদৃশ; ঝাপসা; অস্পষ্ট; ধূমান্ধকার।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Hazy - কুয়াশাচ্ছন্ন।
খ) Clear - স্বচ্ছ; স্পষ্ট।
গ) Plain- স্পষ্ট; সোজা; সুগম; সুবোধ্য।
ঘ) Reasoning - যুক্তিবৃত্তির মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রক্রিয়া; যুক্তিবিন্যাস; যুক্তিপাত।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Nebulous" is - Hazy.
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১৮) Complete the following analogy:
Ephemeral : Permanent :: Frivolous : ?
- Grave
- Trivial
- Playful
- Paltry
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ হলো:
- Ephemeral: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।
- Permanent: স্থায়ী; চিরস্থায়ী; দীর্ঘকালব্যাপী অপরিবর্তিত; সুদীর্ঘকাল টিকে থাকার মতো করে গঠিত বা নির্মিত।
- Frivolous: তুচ্ছ; হালকা; চপল; অকিঞ্চিৎকর।
• উল্লিখিত অপশনগুলো:
ক) Grave - গুরুতর; গম্ভীর; রাশভারি।
খ) Trivial - সামান্য; তুচ্ছ; অকিঞ্চিৎকর; নগণ্য।
গ) Playful - কৌতুকপূর্ণ; সকৌতুক; লীলাপর; ক্রীড়াপর; ক্রীড়াপরায়ণ।
ঘ) Paltry - তুচ্ছ; অবজ্ঞা করা যায় এমন।
• Ephemeral : Permanent এই শব্দ দুটি একে অপরের বিপরীত শব্দ।
- একইভাবে, Frivolous (তুচ্ছ/ হালকা/ চপল) শব্দটির বিপরীত শব্দ হলো Grave.
• Correct analogy: Ephemeral : Permanent :: Frivolous : Grave.
Source: Accessible Dictionary by Bangla Academy.
১৯) Choose the correct spelling.
- Necessery
- Necssary
- Necessary
- Nesessary
• The correct spelling is 'Necessary' (Noun & Adjective).
• Necessary:
- English meaning: That is needed for a purpose or a reason.
- Bangla meaning: প্রয়োজনীয়; আবশ্যক; অপরিহার্য; দরকারি।
• Example sentence: Regular exercise is necessary for good health.
- Bangla meaning: সুস্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়াম প্রয়োজনীয়।
Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam-Webster Dictionary.
২০) The antonym of the word "Mollify" is -
- Stultify
- Infuriate
- Soothe
- Sabotage
• Mollify (Verb):
- English Meaning: To make someone less angry or upset, or to make something less severe or gentler.
- Bangla Meaning: শান্ত/ প্রশমিত করা; নরম/ কোমল করা।
• উল্লিখিত অপশনগুলো,
ক) Stultify - বোকা বা বেকুব বানানো; মানসিকভাবে নিস্তেজ করা; জড়ত্ব সৃষ্টি করা।
খ) Infuriate - ক্রোধে ক্ষিপ্ত করা; ক্রোধান্ধ/ ক্রোধোন্মত্ত করা।
গ) Soothe - শান্ত বা প্রশমিত করা।
ঘ) Sabotage - অন্তর্ঘাত; কূটাঘাত।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Mollify" is - Infuriate.
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২১) "এখন বারোটা বেজে পনেরো মিনিট।" (Translate into English)
- It is now fifteen minute past twelve.
- It is now fifteen minutes past twelve.
- It is now fifteen minutes with twelve.
- It is now fifteen minutes to twelve.
• এখন বারোটা বেজে পনেরো মিনিট।
- It is now fifteen minutes past twelve.
• সময় বলার ক্ষেত্রে,
- It + be verb + past/ to + ঘণ্টার সংখ্যা বসে।
- বেজে বুঝাতে মিনিটের পরে past/gone ব্যবহৃত হয়।
- যেমন: It is now fifteen minutes past ten.
• অন্যদিকে,
- বাজতে বাকি বুঝাতে মিনিটের পরে to/ of ব্যবহৃত হয়।
- যেমন: It is fifteen minutes to ten. দশটা বাজতে পনেরো মিনিট বাকি।
- সুতরাং, সঠিক অনুবাদটি হলো- It is now fifteen minutes past twelve.
২২) The synonym of the word "Necromancy" is-
- Sorcery
- Medicine
- Philosophy
- Astronomy
• Necromancy (Noun):
- English meaning: The practice of claiming to communicate by magic with the dead in order to learn about the future.
- Bangla meaning: ভবিষ্যৎ জানার জন্য জাদুবিদ্যার সাহায্যে মৃতের সঙ্গে আলাপ করার বিদ্যা বা রীতি; প্রেতসিদ্ধি।
• উল্লিখিত অপশনগুলো,
ক) Sorcery - জাদু; মায়াবিদ্যা; (plural) জাদুর নিদর্শন; জাদুর খেল।
খ) Medicine - চিকিৎসাবিদ্যা; ভেষজবিদ্যা।
গ) Philosophy - জ্ঞানের অন্বেষা, অস্তিত্বের স্বরূপ ও অর্থ বিষয়ে অনুসন্ধান।
ঘ) Astronomy - জ্যোতির্বিদ্যা; জ্যোতির্বিজ্ঞান; জ্যোতিঃশাস্ত্র; খগোলবিদ্যা।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Necromancy" is - Sorcery.
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৩) The word "Meager" means -
- Small in quantity
- Rich and abundant in resources
- Extremely bright and colorful
- Strong and difficult to defeat
• The word "Meager" means - Small in quantity.
• Meager (Adjective):
- English Meaning: Very small in amount or number; only as much or not as much as is needed or thought to be suitable.
- Bangla Meaning: অপ্রচুর; অসমৃদ্ধ, দুর্বল।
• Example sentence: The workers survived on a meager salary that barely covered their basic expenses.
- Bangla meaning: শ্রমিকরা এমন একটি অপ্রতুল বেতনে জীবনযাপন করতেন যা তাদের মৌলিক খরচই কেবল মেটাতে পারত।
Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam-Webster Dictionary.
২৪) Complete the following analogy.
Rancour : Affection :: ?
- Affinity : Attraction
- Greed : Generosity
- Reprisal : Revenge
- Largesse : Philanthropy
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়া এর অর্থ:
- Rancour - দীর্ঘস্থায়ী ও গভীর তিক্ততা; ঘৃণা; হিংসা।
- Affection - অনুরাগ; স্নেহ; মায়া।
• অপশনে সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Greed - লোভ।
- Generosity - উদারতা; মহত্ত্ব; সহৃদয়তা।
• অর্থাৎ, প্রশ্নে প্রদত্ত শব্দজোড়া যেমন পরস্পরের বিপরীত অর্থ (Antonym) প্রকাশ করছে, তেমনি অপশন খ) Greed : Generosity শব্দজোড়াও একই ধরনের বিপরীতার্থক (Antonym) সম্পর্ক প্রকাশ করছে। তাই সঠিক উত্তর হবে খ) Greed : Generosity।
• উল্লিখিত বাকি অপশনের ব্যাখ্যা,
ক)
- Affinity - ঘনিষ্ঠ সম্বন্ধ; সাযুজ্য; সাদৃশ্য; মিল; ঐক্য।
- Attraction - আকর্ষণ; প্রসক্তি।
গ)
- Reprisal - প্রত্যাঘাত।
- Revenge - প্রতিশোধ নেওয়া।
ঘ)
- Largesse - উদার দান।
- Philanthropy - মানবপ্রেম; লোকহিতৈষণা; জনসেবা।
• সুতরাং, সঠিক analogy টি হচ্ছে - খ) Greed: Generosity.
Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.
২৫) Choose the correct spelling.
- Meusoleum
- Mausolaum
- Mausoleum
- Mausoleom
• The correct spelling is 'Mausoleum' (Noun).
• Mausoleum:
- English meaning: A special building made to hold the dead body of an important person or the dead bodies of a family.
- Bangla meaning: জাঁকজমকপূর্ণ সমাধি।
• Example sentence: The emperor was buried in a magnificent mausoleum.
- Bangla meaning: সম্রাটকে একটি জাঁকজমকপূর্ণ সমাধিসৌধে সমাহিত করা হয়েছিল।
Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam-Webster Dictionary.








