Bookmarks
Back

Exam - 23 English: Topic: Vocabulary Part (E-H): Meaning, Spelling, Synonym, Antonym. Grammar Part: Parts of Speech (Preposition, Appropriate Preposition, Conjunction, Interjection) Fill in the Blanks (Right form of Verb, Phrasal Verb, Use of Preposition, Tense, etc.)

১) The word "Eloquent" means -

  1. Unable to speak clearly
  2. Fluent
  3. Very careless
  4. Shy

Eloquent (Adj)
Bangla Meaning: বাকপটু, বাগ্মী। 
English Meaning: marked by forceful and fluent expression.

Other Options:
ক) Unable to speak clearly
- স্পষ্টভাবে কথা বলতে অক্ষম; জড়তা সহকারে কথা বলা; অস্পষ্টভাবে কথা বলা।

খ) Fluent
- সাবলীল; অনর্গল; স্পষ্ট ও দ্রুতভাবে কথা বলতে বা লিখতে সক্ষম।

গ) Very careless
- অত্যন্ত অসতর্ক; খুবই উদাসীন; দায়িত্বহীনভাবে কাজ করা।

ঘ) Shy
- লাজুক; সংকোচপ্রবণ; সহজে মিশতে না পারা।

Correct Answer: খ) Fluent.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary

২) Wine is made ___ grapes.

  1. of
  2. from
  3. by
  4. with

• প্রদত্ত sentence টি preposition-based structure এ আছে।

• কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা গেলে made of বসে।
- The table is made of wood. 
- The ring is made of gold.
- এখানে table বা ring তৈরি করার পরও এগুলোর উপাদান wood/gold অপরিবর্তিত অবস্থায় রয়েছে। 

• আর কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা না গেলে বা উপাদান পরিবর্তিত হলে made from বসে।
- Wine তৈরি হওয়ার পর grapes-এর মূল রূপ আর থাকে না, তাই made from হবে,

Complete Sentence: Wine is made from grapes.

Source:
1. A Passage to the English Language, S.M. Zakir Hussain.
2. English Wizard by Live Publications.

৩) She will finish her work before her father ____ home.

  1. come
  2. comes
  3. had come
  4. will come

• ​ভবিষ্যতকালের দুটি কাজ before দ্বারা যুক্ত হলে before এর পূর্বে future indefinite/perfect tense হয় এবং before এর পরে present indefinite tense হয়।
​- অর্থাৎ, যদি before দ্বারা যুক্ত প্রথম clauseটি future indefinite tense এ হয়, তবে পরের clause টিতে present indefinite tense হবে।

​আবার,
- ​দুইটি clause যদি before দ্বারা যুক্ত থাকে তাহলে before এর পূর্বের clause টিতে verb এর past perfect এবং পরের clause টিতে past indefinite tense হয়।
- যেমন: We had reached the school before the bell rang.

- before এর পূর্বের clause টি: She will finish her work (Future indefinite),
- before এর পরে present indefinite tense - comes (third person singular number হওয়ায়) হবে।
 
Complete Sentence: She will finish her work before her father comes home.

৪) Which spelling is correct?

  1. Exagerrate
  2. Exaggerete
  3. Exaggerate
  4. Exagerate

Correct Answer: গ) Exaggerate.

Exaggerate (verb)
Bangla Meaning: অতিরঞ্জিত করা; অত্যুক্তি করা; বাড়িয়ে বলা।
English Meaning: to enlarge beyond bounds or the truth : overstate.

Example Sentence:
- I am so hungry I could eat an entire horse!
- Her backpack must have weighed a thousand pounds.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

৫) He started crying ___ he heard the bad news. 

  1. whereas
  2. so
  3. but
  4. as soon as 

• Given Options,
ক) whereas - তুলনামূলক পার্থক্য বোঝাতে ব্যবহার হয়,

খ) so - ফলাফল/মাত্রা বোঝাতে ব্যবহার হয়, 

গ) but - বিপরীত ধারণা বোঝাতে ব্যবহার হয়,

ঘ) as soon as - “হতে না হতেই / করতেই করতেই” বোঝাতে ব্যবহার হয়
 
- Bad news শোনার সাথে সাথেই কাঁদতে শুরু করেছে, তাই as soon as হবে।

Complete Sentence: He started crying as soon as he heard the bad news.

Source:
1. A Passage to the English Language, S.M. Zakir Hussain.
2. English Wizard by Live Publications.

৬) They were arguing _____ how to reject the proposal.

  1. with
  2. for
  3. about
  4. on

• Complete sentence: They were arguing about how to reject the proposal.
- Bangla meaning: প্রস্তাবটা কিভাবে নাকচ করা যায় তা নিয়ে তাদের মধ্যে তর্ক চলছিল।

• Argue about/over (something)
- English Meaning: to speak angrily to someone, telling that person that you disagree with them.
- Bangla Meaning: মতের অমিল বা ভিন্নমত পোষণ করা; কোনো কিছু নিয়ে তর্ক করা; ঝগড়া করা।

- অর্থাৎ, কোনো বিষয়ে তর্ক করা অর্থে Argue about/over ব্যবহৃত হয়।

আবার,
• Argue for/against - কোনো কিছুর পক্ষে/বিপক্ষে তর্ক করা বা যুক্তি দেখানো অর্থে Argue for/against ব্যবহৃত হয়।
- যেমন: The senator argued for making cuts in military spending.

• Argue with - কারো সাথে তর্ক করা অর্থে Argue with ব্যবহৃত হয়।
- যেমন: Don't argue with him, even if you disagree.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Longman Dictionary.

৭) Choose the synonym of "Erudite".

  1. Ignorant
  2. Scholarly
  3. Careless
  4. Timid

Erudite (Adj)
Bangla Meaning: (আনুষ্ঠানিক) পাণ্ডিত্যপূর্ণ। 
English Meaning: having or showing knowledge that is gained by studying : possessing or displaying erudition.

Given Options:
ক) Ignorant - অজ্ঞতাপ্রসূত; অনভিজ্ঞ; অবোধ; নির্বোধ।

খ) Scholarly - পাণ্ডিত্যপূর্ণ; বিদ্বজ্জনোচিত; বিদ্যানুরাগী।

গ) Careless -  যত্নহীন; অসাবধান; অসতর্ক; অমনোযোগী; অনবধান।

ঘ) Timid - ভীরু; লাজুক; মুখচোরা। 

Correct Answer: খ) Scholarly.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary

৮) Which of the following is a subordinating conjunction?

  1. When
  2. and
  3. if
  4. Both ক ও গ

Correct Answer: Both ক ও গ।

• Conjunction
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।

• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions:
যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমনঃ and, or, but, etc…

2. Subordinating Conjunctions:
যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমনঃ when, how, if, lest, etc…

3. Correlative Conjunctions: পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমনঃ as ….. as ; either ….. or ; not only ….. but also ; etc.

Options:
ক) When - Subordinating conjunction.

খ) And - Coordinating conjunction.

গ) If - Subordinating conjunction.

Source:
1. A Passage to the English Language, S.M. Zakir Hussain.
2. English Wizard by Live Publications.

৯) Choose the synonym of "Frugal".

  1. Extravagant
  2. Economical
  3. Wasteful
  4. Lavish

Frugal(Adj)
Bangla Meaning: সাবধান; মিতব্যয়ী; হিসাবি; সামান্য মূল্যের।
English Meaning: characterized by or reflecting thrift and efficiency in the use of resources.

Given Options:
ক) Extravagant - অপচয়কর; অপব্যয়ী।

খ) Economical - মিতব্যয়ী; হিসাবি। 

গ) Wasteful - অপচয়ী; অপব্যয়ী

ঘ) Lavish - অমিতব্যয়ী; অপব্যয়ী।

Correct Answer: খ) Economical.

 Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

১০) He discussed ___ the problem with his teacher.

  1. about
  2. of
  3. with
  4. No preposition

• প্রদত্ত sentence টি verb + preposition usage based question.
• কিছু কিছু verb এর পর preposition বসে না।
যেমন: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter ইত্যাদি transitive verb এর পর কোন preposition বসে না, সরাসরি object বসে।

- discuss একটি transitive verb, এর পরে কোনো preposition লাগে না।
 
Complete Sentence: He discussed the problem with his teacher.

Source:
1. A Passage to the English Language, S.M. Zakir Hussain.
2. English Wizard by Live Publications.

১১) Choose the antonym of "Fervent".

  1. Passionate
  2. Enthusiastic
  3. Apathetic
  4. Zealous

Fervent (Adj)
Bangla Meaning: ঐকান্তিক; হৃদয়ের উত্তাপ আছে এমন। 
English Meaning: exhibiting or marked by great intensity of feeling : zealous.

Given Options:
ক) Passionate - আবেগপ্রবণ।

খ) Enthusiastic - অত্যুৎসাহী। 

গ) Apathetic - উদাসীন। 

ঘ) Zealous - উদ্দীপনাময়। 

Correct Answer: গ) Apathetic. 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

১২) Choose the synonym of "Gregarious".

  1. Sociable
  2. Isolated
  3. Reserved
  4. Aloof

Gregarious (Adj)
Bangla Meaning: দলবদ্ধভাবে বাস করে এমন; যূথচর; সঙ্গলিপ্সু।
English Meaning: tending to associate with others of one's kind : social.

Given Options:
ক) Sociable - সঙ্গপ্রিয়; মিশুক; বন্ধুভাবাপন্ন; বন্ধুসুলভ।

খ) Isolated - পৃথক/বিচ্ছিন্ন করা।

গ) Reserved - গুরুগম্ভীর; চাপা স্বভাবের।

ঘ) Aloof - নিরুত্তাপ; উদাসীন; আগ্রহহীন।

Correct Answer: ক) Sociable.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary

১৩) What does the interjection "Alas!" generally express?

  1. Happiness
  2. Sorrow or regret
  3. Encouragement
  4. none

Correct Answer: Sorrow or regret.

Alas (Interjection):
Bangla Meaning: দুঃখ বা অনুতাপসূচক চিৎকার; হায়।
English Meaning: used to express unhappiness, pity, or concern .

Example Sentence:
- Life, alas, is too short.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

১৪) The manager helped the workers ____ the problem.

  1. solved
  2. to solve
  3. solving
  4. be solve

• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি verb যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

• Causative Verb হিসেবে 'Help' এর ব্যবহার-
- Help এর পর ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে অথবা to + verb বসে।

• Structure: Subject + help (any tense) + action doer + base form of verb/to+base form + ext.

- যেমন:
- He helped her carry the box.
- He helped her to carry the boxes.

Complete Sentence: The manager helped the workers to solve the problem.

Source:
1. A Passage to the English Language, S.M. Zakir Hussain.
2. English Wizard by Live Publications.

১৫) "Hubris" means -

  1. Humility
  2. Excessive pride 
  3. Wisdom
  4. Kindness

Hubris (Noun)
Bangla Meaning: অহংকার; দম্ভ; দর্প; আত্মাভিমান; অভিমানিতা; অহমিকা।
English Meaning: exaggerated pride or self-confidence : arrogance.

Given Options:
ক) Humility
- নম্রতা; বিনয়; অহংকারহীনতা।

খ) Excessive pride
- অতিরিক্ত অহংকার; আত্মগর্ব; অত্যধিক গর্ব।

গ) Wisdom
- প্রজ্ঞা; জ্ঞান; বিচক্ষণতা; সুবিবেচনা।

ঘ) Kindness
- দয়া; সহানুভূতি; সদয়তা; মমতা।

Correct Answer: খ) Excessive pride.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

১৬) Which of the following sentences correctly uses "hurray"?

  1. Hurray! We have won the match!
  2. I am sad, hurray!
  3. Hurray on this bad news!
  4. Let’s go, hurray angry! 

• Interjection:
Interjection হলো ছোট শব্দ বা বাক্যাংশ যা হঠাৎ আবেগ প্রকাশ করতে ব্যবহৃত হয়।
যেমন: আনন্দ, দুঃখ, বিস্ময়, রাগ ইত্যাদি।
 
• Hurray:
- এটি সাধারণত আনন্দ, উচ্ছ্বাস বা বিজয় প্রকাশ করতে ব্যবহৃত হয়
- কোনো ভালো ঘটনা ঘটলে খুশি প্রকাশ করতে বলা হয়
 
Given Options:
ক) Hurray! We have won the match!
-  সঠিক, কারণ এটি বিজয়ের আনন্দ প্রকাশ করছে। 

খ) I am sad, hurray! 
- “sad” (দুঃখ) এবং “hurray” (আনন্দ) পরস্পর বিরোধী। 

গ) Hurray on this bad news! 
- খারাপ খবরের সাথে “hurray” ব্যবহার করা অর্থগতভাবে ভুল। 

ঘ) Let’s go, hurray angry! 
- বাক্যটি ব্যাকরণগতভাবে ভুল এবং অর্থহীন। 
 
Correct Answer: ক) Hurray! We have won the match!

Source:
1. A Passage to the English Language, S.M. Zakir Hussain.
2. English Wizard by Live Publications.

১৭) Correct the sentence: Have you ever ____ (drink) coconut water?

  1. drink
  2. drank
  3. drunk
  4. drinking

• Correct Answer: গ) drunk.

• Present perfect tense এর ক্ষেত্রে:
- বাক্যে just, just now, ever, never, always, occasionally, often, already, lately, recently, ইত্যাদি, adverb থাকলে Present perfect tense ব্যবহৃত হয়।
- Present perfect tense -এ verb এর past participle ব্যবহৃত হয়।

​• Structure: Subject + has/have + V3+ extension.
​
​- সুতরাং, প্রদত্ত বাক্যটি interrogative হওয়ায় এবং 'Have you ever' থাকায় শূন্যস্থানে verb এর past participle (drunk) হবে।
- drink -এর past form হলো- drank এবং past participle form হলো drunk.

Complete Sentence: Have you ever drunk coconut water?

Source:
1. A Passage to the English Language, S.M. Zakir Hussain.
2. English Wizard by Live Publications.

১৮) ___ he visits his hometown, he feels very happy.

  1. Although
  2. Whenever
  3. Perhaps
  4. Till

• Conjunction:
- Conjunction হলো এমন শব্দ যা দুইটি clause বা বাক্যাংশকে যুক্ত করে এবং তাদের মধ্যে সম্পর্ক (time, contrast, condition etc.) প্রকাশ করে।
 
• Given Option:
ক) Although (যদিও) 
- বিরোধ/contrast বোঝায়, কিন্তু এখানে সময় বোঝানো প্রয়োজন।

খ) Whenever (যখনই)
- যেকোনো সময়ই সে গ্রামে গেলে সে খুশি হয়-habitual action বোঝায়। 

গ) Perhaps (সম্ভবত)
- অনিশ্চয়তা বোঝায়, সময়ের সম্পর্ক নয়। 

ঘ) Till (যতক্ষণ না)
- একটি সময় পর্যন্ত বোঝায়, এখানে context অনুযায়ী উপযুক্ত নয়।
 
Complete Sentence: Whenever he visits his hometown, he feels very happy.

Source:
1. A Passage to the English Language, S.M. Zakir Hussain.
2. English Wizard by Live Publications.

১৯) She doesn’t mind _____ up late to finish her assignment.

  1. waiting
  2. to wait
  3. wait
  4. have wait 

• Correct Answer: ক) staying.
 
Complete Sentence: She doesn’t mind staying up late to finish her assignment.
- অ্যাসাইনমেন্ট শেষ করতে সে রাত জেগে থাকতে আপত্তি করে না।

• Don’t/doesn’t mind:
- English Meaning: not feel annoyed or worried by something.
- Bangla Meaning: কোনও কিছু নিয়ে বিরক্ত বা চিন্তিত বোধ না করা।

• বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb -এর সাথে ing যুক্ত হয়।
- যেমন:
- Would you mind closing the door?
- I don't mind helping with the cooking, but I am not going to wash the dishes.

Source: Cambridge Dictionary.

২০) Most of us were too busy to indulge ____ scrolling through cellphone.

  1. to
  2. in
  3. on
  4. with

• Complete sentence: Most of us were too busy to indulge in scrolling through cellphone.

• Indulge in something
- English Meaning: to allow yourself to have or do something enjoyable, especially more than is good for you.
- Bangla Meaning: উপভোগ করার স্বাধীনতা নেওয়া; (নিজেকে) প্রশ্রয় দেওয়া; সাধ মেটানো।

- বিশেষ করে ভুল বা খারাপ কিছুতে আসক্ত হওয়া অর্থে 'Indulge in' ব্যবহৃত হয়।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

২১) He lives ___ Banani ____ Dhaka. 

  1. in, at
  2. at, in
  3. on, in
  4. in, on 

• Preposition:
Prepositions are words that show the relationship of place, time, direction, etc. between words in a sentence.

- ছোট জায়গার আগে at বসে
- বড় জায়গার আগে in বসে
 
- Banani (ছোট এলাকা) তাই এর আগে at বসেছে।
- Dhaka (বড় শহর) তাই এর আগে in বসেছে।
 
Complete Sentence: He lives at Banani in Dhaka.

Source:
1. A Passage to the English Language, S.M. Zakir Hussain.
2. English Wizard by Live Publications.

২২) I thought the meeting _____ really well.

  1. came off
  2. came to
  3. came up
  4. came away

• Complete sentence: I thought the meeting came off really well.
- Bangla meaning: আমার মনে হয়েছিল, মিটিংটা খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছিল।

• Come off:
- English Meaning: to happen as planned or to succeed.
- Bangla Meaning: সংঘটিত হওয়া; সফল বা ফলপ্রসূ হওয়া; পরিকল্পনা অনুযায়ী হওয়া।

- আবার,
• Come off something
- English Meaning: to be finished with or removed from something.
- Bangla Meaning: (কিছু থেকে) বিচ্ছিন্ন হওয়া; পড়ে যাওয়া; নেমে যাওয়া।

অন্যদিকে,
- Come to: আরোগ্য লাভ করা।
- Come up: ক) (বীজ, চারা ইত্যাদি) উদ্গত হওয়া; মাটি ভেদ করে ওঠা; (খ) দেখা দেওয়া।
- Come away (from): বিচ্ছিন্ন হওয়া।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

২৩) Fill in the blank: No sooner ____ than the passengers _____ .

  1. the train had arrived, get off
  2. had the train arrived, got off
  3. the train arrived, got off
  4. had the train arrived, have got off 

Correct Answer: খ) had the train arrived, got off.

Complete Sentence: No sooner had the train arrived than the passengers got off.

• No sooner had......than যুক্ত বাক্য গঠনের নিয়ম:
- Correct structure: No sooner + had + subject + past participle + than + subject + past simple.

- নিয়মানুযায়ী, প্রদত্ত বাক্যের 1st clause এ No sooner + had + verb এর past participle 'arrived' বসেছে, এবং 2nd clause এ than + subject + verb এর past form 'got off' বসেছে। 

• Note:
- No sooner had, Hardly had এবংScarcely had সবগুলোই ‘করতে না করতেই/ হতে না হতেই’ এ রকম অর্থে ব্যবহৃত হয় এবং এর প্রথম অংশ Past Perfect এবং Verb এর Past Participle হয় এবং ২য় অংশে Past Indefinite হয়।
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
- As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।

Source:
1. A Passage to the English Language, S.M. Zakir Hussain.
2. English Wizard by Live Publications.

২৪) Choose the antonym of "Heinous".

  1. Atrocious
  2. Wicked
  3. Virtuous
  4. Evil

Heinous (Adj)
Bangla Meaning: (অপরাধ) ঘৃণ্য; জঘন্য; ঘোর; উৎকট।
English Meaning: hatefully or shockingly evil : abominable.

Options:
ক) Atrocious
- ভয়াবহ; অত্যন্ত খারাপ; নৃশংস; জঘন্য।

খ) Wicked
- দুষ্ট; পাপিষ্ঠ; খারাপ স্বভাবের; নৈতিকভাবে ভুল।

গ) Virtuous
- সৎ; নীতিবান; সদগুণসম্পন্ন; ধার্মিক চরিত্রের। 

ঘ) Evil
- মন্দ; দুষ্ট; পাপ; অশুভ; ক্ষতিকর।

Correct Answer: গ) Virtuous.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২৫) The parents demanded that the school _____ the students' breaktime immediately.

  1. to increase
  2. increases
  3. increase
  4. be increased

• Complete sentence: The parents demanded that the school increase the students' breaktime immediately.

• Present Subjunctive:
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে sub-ordinate clause -এ verb এর Base form ব্যবহারের রীতিই হলো Present Subjunctive.
- সাধারণত advise, necessary, ask, command, recommend, demand, urge, propose, suggest, insist, prefer, request, require, ইত্যাদি verb গুলো ব্যবহৃত হলে এই নিয়ম প্রযোজ্য হবে।
- এক্ষেত্রে that যুক্ত subordinate clause এ সর্বদাই verb এর Base form হবে এবং Negative এর ক্ষেত্রে base form এর পূর্বে শুধু not বসবে।
- be verb থাকলে শুধু 'be' বসবে।

• Structure: Subject + verb (any tense) + that + subject + verb এর base form + extension.

• More examples:
- The citizens demanded that the mayor provide clean drinking water for all.
- He recommended that we watch the new movie this weekend.
- The parents demanded that the school take strict action against bullying.

Source:
1. A Passage to the English Language, S.M. Zakir Hussain.
2. English Wizard by Live Publications.

Dashboard

Create Account

Fill in your details to get your unique ID.

Please fill in all required fields correctly.