Bookmarks
Back

Exam- 15 Financial and Banking Knowledge: Topic: Banking Fundamentals,Types of Banks and Financial institutions, Functions of Central and Commercial Bank, Bangladesh Bank Related Knowledge, General Banking, Monetary Policy, Economic Indicators for Banking (GDP, inflation, interest rate, exchange rate, unemployment, export,import, remittance, reserve, balance of payments), Clearing anid Settlement (BACH, BEFTN, RTGS,NPSB, electronic fund transfer, etc), Banking Laws and Regulations, Banking terms, BFIU, Anti- Money Laundering, Cybersecurity in Banking, Bangladesh Economy and Banking Current Affairs, etc

১) Which of the following is considered a source of funds for a commercial bank?

  1. Paid-up capital
  2. Customer Deposits
  3. Reserved capital
  4. Above all

বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস:
- বাণিজ্যিক ব্যাংক নানা উৎস থেকে তহবিল সংগ্রহ করে।
• পরিশোধিত মূলধন: ব্যাংকের প্রাথমিক ও প্রধান উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। মালিকরা এ ধরনের মূলধন সরবরাহ করে।
•  সংরক্ষিত তহবিল: মুনাফার একটি অংশ বিনিয়োগের জন্য রেখে দেওয়া হয় এটিকে সংরক্ষিত তহবিল বলে। এটি ব্যাংক তহবিলের অন্যতম উৎস।
• আমানত: ব্যাংক আমানতকারীর কাছ থেকে যে অর্থ গ্রহণ করে সেটাই মূলত: ব্যাংকের তহবিলের সবচেয়ে বড় উৎস।
• ধার গ্রহণ: বাণিজ্যিক ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো হতে ঋণ নিতে পারে।

এছাড়াও, বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসসমূহ:
• ঋণের সুদ: প্রদত্ব ঋণের বিপরীতে সুদ গ্রহণ করে থাকে, যা বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস।
• বিনিয়োগ: বাণিজ্যিক ব্যাংক শেয়ারবাজারে লাভজনক খাতে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে থাকে।
• ব্যাংক ড্রাফট, ট্রাভেলারস চেক হতে প্রাপ্ত কমিশন: ব্যাংক ড্রাফট, ট্রাভেলারস চেক হতে কমিশন হিসাবে প্রচুর আয় করে থাকে।
• লকার ভাড়া: মূল্যবান দলিল, গহনা ইত্যাদির জন্য লকার সুবিধা প্রদান করে। যার বিপরীতে বাণিজ্যিক ব্যাংক সার্ভিস চার্জ আদায় করে থাকে।
• প্রতিনিধিত্ব: চেক বা বিলের অর্থ আদায় বা পরিশোধ ইত্যাদি প্রতিনিধিত্বমূলক কাজের জন্য ব্যাংক কমিশন আদায় করে আয় করতে পারে।
• শেয়ার ক্রয়-বিক্রয়ে মধ্যস্থতা: শেয়ার ক্রয়-বিক্রয় মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে ব্যাংক আয় করে থাকে।
• আমদানি-রপ্তানি বাণিজ্য: বৈদেশিক বাণিজ্যে ও লেনদেন নিষ্পত্তিতে ভূমিকা পালন করে সার্ভিস চার্জ হিসাবেও বাণিজ্যিক ব্যাংক তার আয়ের একটি অংশ অর্জন করে থাকে।
• প্রত্যয়পত্র : আন্তর্জাতিক বাণিজ্যে আমদানিকারকদের প্রত্যয়পত্র (Letter of Credit) ইস্যুর করে মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক কমিশন আয় করতে পারে।

উৎস: ফিন্যান্স ও ব্যাংকিং, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২) Which of the following is categorized as a Specialized Bank in Bangladesh?

  1. Sonali Bank PLC
  2. Standard Chartered Bank
  3. Bangladesh Krishi Bank 
  4. None

বাংলাদেশের ৩টি বিশেষায়িত ব্যাংক:
১. বাংলাদেশ কৃষি ব্যাংক,
২. রাজশাহী কৃষি কৃষি উন্নয়ন ব্যাংক,
৩. প্রবাসী কল্যাণ ব্যাংক।

বাংলাদেশ কৃষি ব্যাংক:
- জলবায়ু-নির্ভর অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ কৃষি খাতে অর্থায়নের জন্য ১৯৭৩ সালের রাষ্ট্রপতির আদেশ নং ২৭ এর অধীনে দেশের বৃহত্তম বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) প্রতিষ্ঠিত হয়েছিল।
- বাংলাদেশ কৃষি ব্যাংক আমানত, ঋণ এবং বৈদেশিক মুদ্রার লেনদেন সহ সব ধরণের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে অনলাইন ব্যাংকিং, কম্পিউটারাইজড ব্যাংকিং এবং স্বয়ংক্রিয় বৈদেশিক রেমিট্যান্স সিস্টেম চালু করেছে।

অন্যদিকে,
- Sonali Bank PLC: এটি একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক।
- Standard Chartered Bank: এটি একটি বিদেশি বাণিজ্যিক ব্যাংক। 

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৩) Non-Bank Financial Institutions (NBFIs) in Bangladesh are regulated under which act?

  1. Bank Company Act, 1991
  2. Companies Act, 1994
  3. Bangladesh Bank Order, 1972
  4. Financial Institutions Act, 1993

Financial Institutions Act, 1993:
- বাংলাদেশে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসমূহ (NBFIs) এই আইনের অধীনে নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়।
- বাংলাদেশ ব্যাংক এই আইনের ক্ষমতাবলে NBFIs-গুলোকে লাইসেন্স প্রদান ও তদারকি করে থাকে।
- ২০২৩ সালে এই আইনটিকে পরিমার্জন করে "ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩" বা Finance Company Act, 2023 করা হয়েছে। 

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান:
- ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বলতে ঐ সকল আর্থিক প্রতিষ্ঠানকে বুঝায়, যে সকল প্রতিষ্ঠান সাধারণ ব্যাংকিং কার্যক্রম যেমন- বিভিন্ন হিসাব খুলে আমানত গ্রহণ, গ্রাহকদের চেক বই ইস্যু, চেকের মাধ্যমে অর্থ উত্তোলন, বিনিময়ের বিভিন্ন মাধ্যম সৃষ্টির মত কার্য পরিচালনা করতে পারে না। 
- ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসমূহ – ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সাধারণত সংশ্লিষ্ট পক্ষের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠান অনেক সময় জনগণের অতিরিক্ত এবং অলস অর্থ গ্রহণ করে এবং তাদের মাঝেই আর্থিক চাহিদা পূরণার্থে তা ব্যবহার করে। এদের গুরুত্বপূর্ণ কার্যাবলির মাঝে রয়েছে ভারী যন্ত্রপাতি ইজারা প্রদান, ভাড়ায় ক্রয়, গৃহায়নে অর্থ বিনিয়োগ, আর্থিক সিকিউরিটিতে বিনিয়োগ ইত্যাদি।

উল্লেখ্য,
- Non Bank Financial Institutions (FIs) are those types of financial institutions which are regulated under Financial Institution Act, 1993 and controlled by Bangladesh Bank. অর্থাৎ নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (FIs) সেই ধরনের আর্থিক প্রতিষ্ঠান যেগুলো Financial Institution Act, 1993 এর অধীনে বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত।

অন্যদিকে,
- Bank Company Act, 1991: এই আইনের অধীনে বাংলাদেশের সব তফসিলি এবং বাণিজ্যিক ব্যাংকসমূহ নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়।
- Companies Act, 1994: কোম্পানীসমূহ ও অন্যান্য কতিপয় সমিতি সম্পর্কিত আইন একীভূতকরণ ও সংশোধনকল্পে প্রণীত আইন। 
- Bangladesh Bank Order, 1972: এটি মূলত কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠার অধ্যাদেশ, যা কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব গঠন, ক্ষমতা এবং কার্যপরিধি নির্ধারণ করে।

উৎস: Financial Institutions Act, 1993।

৪) The difference between the interest income generated and the amount of interest paid out to lenders is called -

  1. Capital Adequacy Ratio
  2. Statutory Liquidity Ratio
  3. Net Interest Margin
  4. Cost-to-Income Ratio

Net Interest Margin:
- Net interest margin is the difference between the interest income generated and the amount of interest paid out to lenders.

• Net Interest Margin বা NIM হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অর্জিত সুদ আয় এবং আমানতকারী বা ঋণদাতাদের প্রদত্ত সুদের মধ্যকার পার্থক্য।
- এটি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ লাভজনকতা নির্দেশক অনুপাত, যা সুদ-আয়কারী সম্পদ থেকে কতটা মুনাফা হচ্ছে তা বোঝায়।
- এটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লাভজনকতা পরিমাপের একটি সূচক। এটি প্রাপ্ত সুদ এবং প্রদত্ত সুদের মধ্যকার পার্থক্যকে নির্দেশ করে।- অর্থনীতিতে বিদ্যমান সুদের হার নেট ইন্টারেস্ট মার্জিনকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে।
- ইতিবাচক (Positive) নেট ইন্টারেস্ট মার্জিন নির্দেশ করে যে ব্যাংক দক্ষতার সাথে বিনিয়োগ করছে, আর নেতিবাচক (Negative) নেট ইন্টারেস্ট মার্জিন অদক্ষ বিনিয়োগকে বোঝায়।

অন্যদিকে,
- Capital Adequacy Ratio (CAR): এটি ব্যাংকের ঝুঁকি-ভিত্তিক সম্পদের বিপরীতে নিজস্ব মূলধনের অনুপাতকে বোঝায়। ব্যাংক যেন যেকোনো আর্থিক ক্ষতি বা লোকসান সামাল দিতে পারে, তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক এই অনুপাত নির্ধারণ করে।
- Statutory Liquidity Ratio (SLR): এটি বাণিজ্যিক ব্যাংকের তরল সম্পদের একটি নির্দিষ্ট বাধ্যবাধকতা, যা নগদ অর্থ, সোনা বা সরকারি বন্ড আকারে ব্যাংকে নিজস্ব হেফাজতে রিজার্ভ হিসেবে রাখতে হয়।
- Cost-to-Income Ratio: এটি ব্যাংক পরিচালন ব্যয়ের সাথে ব্যাংকের মোট আয়ের একটি অনুপাত। এটি দিয়ে ব্যাংকের পরিচালন দক্ষতা বা কার্যকারিতা যাচাই করা হয়।

উৎস: i) Investopedia.
ii) Corporate Finance Institute ওয়েবসাইট।

৫) When a central bank acts as the 'Lender of Last Resort', it provides emergency liquidity to -

  1. Solvent but illiquid commercial banks facing sudden cash shortages
  2. Insolvent financial institutions that have more liabilities than assets
  3. Individual citizens who are unable to secure personal credit lines
  4. None

When a central bank acts as the 'Lender of Last Resort', it provides emergency liquidity to - Solvent but illiquid commercial banks facing sudden cash shortages. 
অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যখন ‘লাস্ট রিসোর্টের ঋণদাতা’ (Lender of Last Resort) হিসেবে কাজ করে, তখন এটি আকস্মিক নগদ সংকটে পড়া কিন্তু আর্থিকভাবে সক্ষম (solvent) বাণিজ্যিক ব্যাংকগুলোকে জরুরি তারল্য (emergency liquidity) সহায়তা প্রদান করে।

Lender of Last Resort:
- জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংককে যেমন: বাংলাদেশ ব্যাংককে বলা হয় Lender of Last Resort।

• কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম প্রধান কাজ হলো "Lender of Last Resort" বা "সর্বশেষ আশ্রয়ের ঋণদাতা" হিসেবে ভূমিকা পালন করা। যখন কোনো বাণিজ্যিক ব্যাংক আর্থিকভাবে স্বচ্ছল বা দেউলিয়া নয় (Solvent), কিন্তু সাময়িকভাবে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার মতো নগদ অর্থের বা তারল্যের সংকটে (Illiquid) পড়ে এবং অন্য কোনো উৎস থেকে ঋণ পেতে ব্যর্থ হয়, তখন কেন্দ্রীয় ব্যাংক দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সেই ব্যাংকটিকে জরুরি ভিত্তিতে তারল্য বা ঋণ সুবিধা প্রদান করে।

উৎস: i) IMF ওয়েবসাইট।
ii) Investopedia.

৬) On which date is the Bangladesh Bank Order, 1972 deemed to have taken effect?

  1. 26 March, 1971
  2. 16 December, 1971
  3. 10 January, 1972
  4. 31 October, 1972

বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে 'বাংলাদেশ ব্যাংক' প্রতিষ্ঠা করার লক্ষ্যে একটি রাষ্ট্রপতির আদেশ জারি করা হয়।
- এই আদেশটি 'Bangladesh Bank Order, 1972' (President's Order No. 127 of 1972) নামে পরিচিত।
- আইনটি ১৯৭২ সালে জারি করা হয় এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর করা হয়।
- এর মাধ্যমে স্বাধীন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক আইনি ভিত্তি লাভ করে।

• বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং ১২৭) এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হলেও এর কার্যক্রম শুরুর তারিখ ধরা হয় ১৯৭১ এর ১৬ ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবস থেকে।
- এর পূর্বে ১৯৭২ সালের রাষ্ট্রপতির ২৬ নম্বর অধ্যাদেশ বলে এদেশে কার্যরত বারোটি বাণিজ্যিক ব্যাংককে জাতীয়করণ এবং পুনর্বিন্যাসের মাধ্যমে ছয়টি বাণিজ্যিক ব্যাংকে রূপ দেয়া হয়।
- তবে বিদেশি ব্যাংকগুলোকে জাতীয়করণের আওতামুক্ত রাখা হয়। এছাড়া তদানীন্তন দু'টি বিশেষায়িত ব্যাংক- পাকিস্তান কৃষি উন্নয়ন ব্যাংক ও শিল্প উন্নয়ন ব্যাংককে যথাক্রমে 'বাংলাদেশ কৃষি ব্যাংক' এবং 'বাংলাদেশ শিল্প ব্যাংক' নামে নামকরণ করা হয়।

উৎস: Bangladesh Bank Order, 1972.

৭) According to banking norms in Bangladesh, a standard cheque becomes "stale" after how many months from its date of issue?

  1. 3 months
  2. 6 months
  3. 1 year
  4. 1.5 year

বাংলাদেশের প্রচলিত ব্যাংকিং নিয়ম এবং The Negotiable Instruments Act, 1881 অনুযায়ী, একটি সাধারণ চেকের মেয়াদ ইস্যু করার তারিখ থেকে সর্বোচ্চ ৬ মাস বা ১৮০ দিন পর্যন্ত কার্যকর থাকে। 

Stale Cheque:
- মেয়াদোওীর্ণ চেক বা ‘Stale Cheque’ ব্যাংকিং পরিভাষায় কোনো চেক নয়। ইহা বাসি চেক নামেও পরিচিত।  
- যদি কোনো চেক ইস্যু করার তারিখ থেকে ৬ মাসের মধ্যে টাকা তোলার জন্য ব্যাংকে উপস্থাপন না করা হয়, তবে ব্যাংক পরিভাষায় সেই চেকটিকে "Stale Cheque" (বাসি বা মেয়াদোত্তীর্ণ চেক) বলা হয়। 
- Negotiable Instruments Act, 1881-এর ১৩৮ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি কোনো ঋণ বা দায় পরিশোধের উদ্দেশ্যে অপর কোনো ব্যক্তিকে চেক প্রদান করার পর অপর্যাপ্ত তহবিল বা অন্যান্য কারণে যদি ব্যাংক কর্তৃক সেই চেকটি প্রত্যাখ্যাত (Dishonour) হয়, তবে তা একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়।
- এই ধরনের চেক ব্যাংক থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় এবং ইস্যুকারীর নতুন স্বাক্ষর বা নতুন তারিখ (Revalidation) ছাড়া ব্যাংক এই চেকের বিপরীতে কোনো টাকা পরিশোধ করে না।

উৎস: The Negotiable Instruments Act, 1881.

৮) The Balance of Payments (BOP) is divided into which three main accounts?

  1. Current Account, Capital Account, and Financial Account
  2. Export Account, Import Account, and Remittance Account
  3. Domestic Account, International Account, and Sovereign Account
  4. Reserve Account, Liquid Account, and Asset Account 

Balance of Payments (BOP):
- ব্যালান্স অব পেমেন্টস (Balance of Payments বা BOP) হলো একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের সকল আন্তর্জাতিক আর্থিক লেনদেনের হিসাব সংরক্ষণের পদ্ধতি। সাধারণত প্রতি ত্রৈমাসিক ও প্রতি এক বছরে BOP হিসাব করা হয়।
- দেশের সরকারি ও বেসরকারি—উভয় খাতের সকল আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক লেনদেন এতে অন্তর্ভুক্ত থাকে, যাতে বোঝা যায় দেশে কত অর্থ প্রবেশ করছে এবং কত অর্থ বের হয়ে যাচ্ছে।
- যদি কোনো দেশ অর্থ গ্রহণ করে, তবে তা “ক্রেডিট” (Credit) হিসেবে গণ্য হয়; আর যদি কোনো দেশ অর্থ প্রদান করে, তবে তা “ডেবিট” (Debit) হিসেবে ধরা হয়।

• BoP-এর প্রধান অংশসমূহ:
১. চলতি হিসাব (Current Account): পণ্য ও সেবার আমদানি-রপ্তানি এবং রেমিট্যান্সের হিসাব।
২. মূলধন হিসাব (Capital Account): স্থাবর সম্পত্তি বা মূলধনী সম্পদের মালিকানা বদলের হিসাব।
৩. আর্থিক হিসাব (Financial Account): সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) এবং শেয়ার বাজারে।

উৎস: Investopedia

৯) The IMF uses a standardized method to calculate gross international reserves. What is the acronym for this benchmark?

  1. SDR-4
  2. Basel III
  3. BPM6
  4. All of the above

BPM6:
- BPM6-এর পূর্ণরূপ: Balance of Payments and International Investment Position Manual (6th Edition).
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) বিশ্বব্যাপী কোনো দেশের বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ বা গ্রস ইন্টারন্যাশনাল রিজার্ভ (Gross International Reserves) নিখুঁতভাবে হিসাব করার জন্য BPM6 আন্তর্জাতিক মানদণ্ড ব্যবহার করে।

• আইএমএফের হিসাব অনুযায়ী, একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে মূলত এমন সম্পদ রাখা হয়, যেগুলো প্রয়োজন হলে দ্রুত ব্যবহার করা সম্ভব। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকা ডলার, ইউরো, পাউন্ড, ইয়েনসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা। আন্তর্জাতিক বাণিজ্য বা ঋণ পরিশোধে যেসব অর্থ দ্রুত ব্যবহার করা যায়, সেগুলোই রিজার্ভ হিসেবে ধরা হয়। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের মজুতও রিজার্ভের অংশ। কারণ প্রয়োজনে এই স্বর্ণ বিক্রি করে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা যায়।

• আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে সব ধরনের ডলার রিজার্ভ হিসেবে ধরা হয় না। যেসব অর্থ কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে থাকলেও তাৎক্ষণিকভাবে ব্যবহার করা যায় না, সেগুলো বাদ দেওয়া হয়।
- বাংলাদেশ আগে মূলত “গ্রস রিজার্ভ” প্রকাশ করতো। তবে আইএমএফের ঋণ কর্মসূচিতে যুক্ত হওয়ার পর বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ হিসাব প্রকাশ শুরু হয়। ফলে এখন বাংলাদেশ ব্যাংক সাধারণত দুটি তথ্য প্রকাশ করে—একটি মোট বা গ্রস রিজার্ভ, অন্যটি আইএমএফের মানদণ্ড অনুযায়ী ব্যবহারযোগ্য বিপিএম৬ রিজার্ভ।

অন্যদিকে,
- Basel III: এটি মূলত বাণিজ্যিক ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততা, চাপ সহ্য করার ক্ষমতা এবং বাজার ঝুঁকি দূর করার জন্য ব্যবহৃত হয়। 
 
উৎস: IMF ওয়েবসাইট।

১০) Which clearing component handles paper-based cheques through digital image exchange in Bangladesh?

  1. BEFTN
  2. RTGS
  3. BACPS
  4. NPSB 

কাগজের চেকের পরিবর্তে ডিজিটাল ইমেজ বিনিময়ের মাধ্যমে দ্রুত আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি করার ব্যবস্থাটি হলো বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম (BACPS).

BACPS:
- BACPS-এর পূর্ণরূপ: Bangladesh Automated Cheque Processing System.
- বাংলাদেশে প্রচলিত কাগজ-ভিত্তিক সাধারণ ব্যাংক চেকগুলোকে ডিজিটাল ইমেজ বা ছবির মাধ্যমে দ্রুত ও স্বয়ংক্রিয়ভাবে ক্লিয়ারিং করার আধুনিক ব্যবস্থাকে BACPS বলা হয়।

• BACH হচ্ছে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস, যেখানে দু'ধরণের আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি করা হয়।
- একটি হচ্ছে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম (BACPS), যার মাধ্যমে ব্যাংকসমূহের ক্লিয়ারিং কার্যক্রম পরিচালিত হয়।
- অপরটি হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN) যার মাধ্যমে আন্তঃব্যাংক ইলেকট্রনিক ডেবিট ও ক্রেডিট লেনদেনসমূহ পরিচালিত হয়।

• এই প্রক্রিয়ায় চেকের মূল কাগজটি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সশরীরে না পাঠিয়ে, চেকের ওপর থাকা এমআইসিআর (MICR) কোড রিড করে এবং চেকের একটি ডিজিটাল ইমেজ বা স্ক্যান করা ছবি ইলেকট্রনিক উপায়ে আদান-প্রদান করে ক্লিয়ারিং সম্পন্ন করা হয়। বাংলাদেশ ব্যাংক এটি পরিচালনা করে।

অন্যদিকে,
- RTGS (Real Time Gross Settlement) হলো একটি অত্যাধুনিক ব্যাংকিং ব্যবস্থা, যার মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক এবং এককভাবে বড় অংকের টাকা স্থানান্তরের নিরাপদ মাধ্যম। পরিমান: সর্বনিম্ন ১.০০ (এক) লক্ষ টাকা।
- BEFTN (Bangladesh Electronic Funds Transfer Network) হলো বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে ইলেকট্রনিক উপায়ে নিরাপদে ও দ্রুত এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের একটি জনপ্রিয় নেটওয়ার্ক।
- NPSB (National Payment Switch Bangladesh) মূলত বিভিন্ন ব্যাংকের এটিএম (ATM), পয়েন্ট অব সেলস (POS) এবং ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং অ্যাপগুলোর মধ্যকার আন্তঃব্যাংক লেনদেন প্রক্রিয়া সচল ও সহজ করার একটি ইলেকট্রনিক গেটওয়ে।

উৎস: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ওয়েবসাইট।

১১) Which type of bank account offers zero interest and allows unlimited daily debit and credit transactions?

  1. Current Account
  2. Savings Account
  3. Fixed Deposit Account
  4. Recurring Deposit Account

চলতি হিসাব বা Current Account হলো এমন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে কোনো সুদ বা মুনাফা দেওয়া হয় না এবং প্রতিদিন সীমাহীন বা ইচ্ছামতো ডেবিট ও ক্রেডিট লেনদেন করার সুবিধা থাকে।

ব্যাংক হিসাবের প্রকারভেদ:
- ব্যাংক প্রধানত তিন ধরনের হিসাব পরিচালনা করে থাকে। যথা:
১. চলতি হিসাব (Current Account)
২. সঞ্চয়ী হিসাব (Savings Account)
৩. স্থায়ী হিসাব (Fixed Account).

• চলতি হিসাব (Current Account):
- চলতি হিসাব হলো এমন একটি চলমান হিসাব যাতে নিয়মিত ভাবে বা বারবার টাকা জমা দেয়া এবং উত্তোলন করা যায়। সাধারণত ব্যবসায়ী এবং অব্যবসায় প্রতিষ্ঠান এ হিসাব খুলে থাকে। এ হিসাব থেকে সাধারণত আমানতকারীদের কোনরূপ সুদ দেয়া হয় না। তবে আমানতকারীকে জমাতিরিক্ত ঋণ সুবিধা দিতে পারে।

• সঞ্চয়ী হিসাব (Savings account):
- নগদ অর্থ হাতে না রেখে ব্যাংকে সঞ্চয়ের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যে হিসাব খোলা হয়, তাকে সঞ্চয়ী হিসাব বলা হয়। এ হিসাবে দিনে যতোবার খুশি টাকা জমা দেয়া যায়। তবে সাধারণত সপ্তাহে দুইবার এই হিসাব থেকে টাকা উত্তোলন করা যায় এবং এর বেশি বারের জন্য ব্যাংক ম্যানেজারের অনুমতি নিতে হয়। কি পরিমাণ টাকা উঠানো যাবে মোটও নির্ধারিত থাকে। এই হিসাবের আমানতকারীকে ব্যাংক নির্ধারিত হারে সুদ বা মুনাফা দিয়ে থাকে। 

• স্থায়ী হিসাব (Fixed account):
- যে হিসাবে নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখা হয় এবং সাধারণত অর্থ উত্তোলন করা যায় না, তাকে স্থায়ী হিসাব বলা হয়। তিন মাস থেকে শুরু করে সর্বোচ্চ ৫ বৎসর সময়ের জন্য এই হিসাবে টাকা জমা রাখা যায়। এই হিসাবে সুদের হার সবচেয়ে বেশি। তবে মেয়াদের পরিমাণের উপর হার কম-বেশি হয়ে থাকে। এই হিসাবে অর্থ জমা রাখার স্বীকৃতিস্বরূপ ব্যাংক মক্কেলকে একটি স্থায়ী আমানত রশিদ প্রদান করে। মেয়াদ শেষে আমানতকারী তা ভাংগিয়ে টাকা উত্তোলন করে থাকে। তবে বিশেষ প্রয়োজনে অগ্রিম নোটিশ দিয়ে আমানতকারী তা ভাংগাতে পারে। তবে আমানতকারী সুদ পাবে না।

উৎস: i) ফিন্যান্স ও ব্যাংকিং, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) UCB ওয়েবসাইট।

১২) The malicious practice of creating a replica of a bank's official website to trick consumers into entering their secret PINs and passwords is called -

  1. Phishing
  2. Ransomware
  3. Spyware
  4. Trojan Horse

Phishing:
- Phishing is a type of cyberattack that uses fraudulent emails, text messages, phone calls or websites to trick people into sharing sensitive data, downloading malware or otherwise exposing themselves to cybercrime.
- অর্থাৎ কোনো ব্যাংকের অফিশিয়াল বা আসল ওয়েবসাইটের হুবহু নকল বা রেপ্লিকা ওয়েবসাইট তৈরি করে গ্রাহকদের বিভ্রান্ত করার মাধ্যমে তাদের গোপন পিন (PIN), পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নেওয়ার এই সাইবার অপরাধমূলক প্রক্রিয়াকে Phishing বা ফিশিং বলা হয়।
- সাধারণত প্রতারণামূলক ইমেইল, এসএমএস বা সোশ্যাল মিডিয়া লিংকের মাধ্যমে গ্রাহকদের এই নকল সাইটে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে,
- Ransomware: এটি এক ধরনের ক্ষতিকর ম্যালওয়্যার (Malware) যা ব্যবহারকারীর কম্পিউটার বা ডাটাবেজের সব ফাইল লক বা এনক্রিপ্ট করে ফেলে এবং ফাইলগুলো ফেরত দেওয়ার বিনিময়ে মুক্তিপণ (Ransom) দাবি করে।
- Spyware: এটি একটি স্পাই বা গুপ্তচর সফটওয়্যার, যা ব্যবহারকারীর অজান্তেই তার কম্পিউটারে প্রবেশ করে তার বিভিন্ন কার্যক্রম, টাইপিং বা ব্যক্তিগত তথ্য নজরদারি (Spying) করে হ্যাকারদের কাছে পাঠিয়ে দেয়।
- Trojan Horse: এটি এমন একটি ছদ্মবেশী ম্যালওয়্যার যা দেখতে খুব দরকারি বা বৈধ সফটওয়্যারের মতো মনে হয়, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটি কম্পিউটারের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং অন্যান্য ভাইরাসের প্রবেশের পথ তৈরি করে।

উৎস: IBM ওয়েবসাইট।

১৩) What are the two primary types of bank deposits?

  1. Demand and Time
  2. Credit and Debit
  3. Cash and Cheque
  4. None

ডিপোজিট:
- আমানত বা ডিপোজিট (Deposit) দ্বৈত উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। এটি একদিকে নিরাপদ সংরক্ষণের জন্য ব্যাংকে জমা রাখা হয়, অন্যদিকে ঋণ বা বিভিন্ন সেবা গ্রহণের জামানত হিসেবেও ব্যবহৃত হতে পারে।

• ডিপোজিটের প্রধান দুটি ধরন:
- ডিমান্ড ডিপোজিট (Demand Deposit): যেখান থেকে যেকোনো সময় অর্থ উত্তোলন করা যায়।
- টাইম ডিপোজিট (Time Deposit): যেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থ জমা রাখতে হয় এবং সাধারণত বেশি সুদ প্রদান করা হয়।

• ডিপোজিট করার প্রক্রিয়ায় অর্থ বিভিন্ন হিসাবে, যেমন চেকিং অ্যাকাউন্টে, জমা করা হয়। কিছু ক্ষেত্রে ন্যূনতম জমার শর্ত থাকতে পারে অথবা জমাকৃত অর্থের ওপর সুদ অর্জনের সুযোগ থাকে।
- বড় ধরনের ক্রয়-বিক্রয় ও ভাড়ার চুক্তিসহ বিভিন্ন আর্থিক লেনদেনে ডিপোজিট ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এসব ক্ষেত্রে ডিপোজিট ডাউন পেমেন্ট বা সিকিউরিটি ডিপোজিট হিসেবে কাজ করে এবং ভাড়া নেওয়া সম্পত্তি বা সামগ্রীর সঠিক অবস্থা নিশ্চিত করতে সহায়তা করে।

উৎস: Investopedia.

১৪) BEFTN stands for -

  1. Bangladesh Electronic Funds Transfer Network
  2. Banking Electronic Financial Transaction Network
  3. Binary Electronic Fund Transfer Node
  4. Bangladesh Extended Financial Transit Network

BEFTN:
- BEFTN-এর পূর্ণরূপ: Bangladesh Electronic Funds Transfer Network.
- এটি বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত একটি ইলেকট্রনিক বা ডিজিটাল ফান্ড ট্রান্সফার পদ্ধতি।
- এর মাধ্যমে বাংলাদেশের যেকোনো তফশিলি ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে সহজে ও নিরাপদে টাকা স্থানান্তর করা যায়। 

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

১৫) What is meant by "Call Money Rate"?

  1. The interest rate charged by mobile money operators
  2. The interest rate on long-term corporate bonds
  3. The overnight interest rate charged on inter-bank short-term borrowings
  4. The interest rate paid on long-term fixed deposits

The Call Money Rate is the interest rate a bank pays to borrow from another bank for a short period, typically one day.

Call Money Rate:
- কল মানি রেট (Call Money Rate) হলো সেই সুদের হার, যে হারে একটি বাণিজ্যিক ব্যাংক তারল্য সংকট বা তাৎক্ষণিক তহবিলের ঘাটতি মেটাতে অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে খুব স্বল্প সময়ের (সাধারণত ১ দিন বা ২৪ ঘণ্টা) জন্য ধার করে।
- এটি সম্পূর্ণ আন্তঃব্যাংক (inter-bank) লেনদেনের বাজার, যেখানে জামানত ছাড়াই টাকা ধার দেওয়া হয়।
- এটি মূলত overnight বা এক দিনের জন্য হয়ে থাকে। দুই থেকে ১৪ দিনের জন্য ধার নেওয়া হলে তাকে বলা হয় নোটিস মানি।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

১৬) What is the primary policy rate maintained by Bangladesh Bank in 2026?

  1. 10.0%
  2. 8.5%
  3. 11.5%
  4. 4.0%

Policy Rate (Repo Rate):
- পলিসি রেট (Policy Rate) হলো কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারিত সেই সুদের হার, যে হারে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বল্পমেয়াদে ঋণ গ্রহণ করতে পারে। এটি মূলত 'রেপো রেট' (Repo Rate) নামে পরিচিত এবং মুদ্রানীতির প্রধান হাতিয়ার হিসেবে বাজার থেকে অর্থের সরবরাহ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এটি ব্যবহৃত হয়। 
- ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি থেকে জুন) জন্য ১০.০০% মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক যে সুদহারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়, সেটিই নীতি সুদহার। এই হার অপরিবর্তিত রাখার মূল কারণ হলো, আগের মুদ্রানীতিতে ২০২৬ অর্থবছরের জন্য যে ৬ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তা এখনো অর্জিত হয়নি।

• বাংলাদেশ ব্যাংক ছয় মাস অন্তর মুদ্রানীতি ঘোষণা করে।
- ২০২৪ সালের অক্টোবর থেকে নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য,
- Policy Rate (Repo Rate): 10.00%,
- SLF Rate: 11.50%,
- SDF Rate: 7.50%,
- Bank Rate: 4.00%.

উৎস: i) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

১৭) Who acts as the clearing house for all banks in Bangladesh?

  1. Ministry of Finance
  2. Bangladesh Bank
  3. BSEC
  4. None

নিকাশ ঘর:
- নিকাশ এমন একটি প্রক্রিয়া যাহার মাধ্যমে বিভিন্ন ব্যাংকের মধ্যে দেনা পাওনা অতি সহজেই নিষ্পত্তি করা যায়।
- এই প্রক্রিয়াটি সমাধা করার জন্য বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণ নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট স্থানে সমবেত হয়ে নেতা ব্যাংকের তত্ত্বাবধানে একে অন্যের উপর আদিষ্ট চেক, ড্রাফট ইত্যাদি দলিলসমূহ বিনিময় করেন।
-  ব্যাংক ব্যবস্থার সূচনা হতেই বিভিন্ন ব্যাংকের মধ্যে সহজে দেনা পাওনা নিষ্পত্তির জন্য কোন প্রকার বৈজ্ঞানিক পদ্ধতি চালু ছিল না।
- ১৯৩৫ সালে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হবার পূর্ব পর্যন্ত পাক-বাংলা-ভারত-উপমহাদেশে ইম্পোরিয়াল ব্যাংক অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে বিকাশ কার্য পরিচালিত হত।
- নিকাশ ঘরে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণ মিলিত হয় এবং সকলে সেখানে আসার সময় অন্য ব্যাংকের নামে কাটা চেকসমূহ সাথে করে নিয়ে আসে।
- নিকাশ-ঘরে একত্রিত হওয়ার পর তারা চেক বিনিময় করে।

• ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নিকাশ ব্যবস্থার দায়িত্ব 'বাংলাদেশ ব্যাংক' গ্রহণ করে। যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই সেখানে সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের হয়ে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে।
- বর্তমানে বাংলাদেশ ব্যাংক ১৬টি জেলা শহরে নিকাশ ঘর ব্যবস্থা পরিচালনা করছে।
- এর মধ্যে বাংলাদেশ ব্যাংক সরাসরি ৪টি কেন্দ্র এবং সোনালী ব্যাংক ১২টি কেন্দ্র পরিচালনা করে।

উৎস: i) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
ii) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৮) What is the primary function of NPSB?

  1. To trade shares in the stock market
  2. To disburse government pensions
  3. To print national currency
  4. To facilitate interbank electronic fund transfers instantly

NPSB:
- NPSB-এর পূর্ণরূপ: National Payment Switch Bangladesh.

• NPSB বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম।
- এর মাধ্যমে বিভিন্ন ব্যাংক, কার্ড এবং মোবাইল আর্থিক সেবার মধ্যে রিয়েল-টাইম বা তাৎক্ষণিক আন্তঃব্যাংক লেনদেন, অর্থ স্থানান্তর এবং এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা সম্ভব হয়।
- এর মাধ্যমে এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে বা মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিকভাবে টাকা পাঠানো যায়। 
- এটি সাধারণত ২৪/৭ (দিনরাত ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন) চালু থাকে। 

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

১৯) What is a 'Crossed Cheque' primarily intended to prevent?

  1. Cash withdrawal directly over the bank counter
  2. Insufficient fund bounce cases
  3. Changes to the date of the cheque
  4. Signature forgery by the account holder

A crossed cheque is primarily intended to prevent - Cash withdrawal directly over the bank counter.  
(Crossed Cheque মূলত ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি নগদ অর্থ উত্তোলন প্রতিরোধ করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ, এ ধরনের চেকের টাকা অবশ্যই ব্যাংক হিসাবের মাধ্যমে জমা বা স্থানান্তর করতে হয়।)

Crossed Cheque (দাগকাটা চেক):
- যে চেকের উপরে বাম দিকে উপরের কোণায় কোনাকুনি দুটি সমান্তরাল রেখা অংকন করা হয় এবং 'এন্ড কোং', 'কেবলমাত্র প্রাপকের হিসাবে', কোম্পানীর নাম, ব্যাংকের নাম বা শাখার নাম প্রভৃতি উল্লেখ থাকে, তাকে দাগকাটা চেক বলে।
- দাগকাটার কারণে চেকের নিরাপত্তা বৃদ্ধি পায়। অনিশ্চয়তা ও ঝুঁকি এড়ানোর উদ্দেশ্যে নিরাপত্তার ব্যবস্থা হিসেবে ব্যাংকের মাধ্যমে চেকের টাকা পরিশোধের লক্ষে চেকের উপরিভাগে বাম কোণে আড়াআড়ি দুটি দাগকাটাসহ চেক প্রস্তুত করা হয়।

• দাগকাটা চেকের সুবিধাসমূহ:
১. দাগকাটা চেকের টাকা ব্যাংকের হিসাবের মাধ্যমে উত্তোলন করতে হয়। ব্যাংকে কোন নির্দিষ্ট হিসাবে জমা না দিয়ে সরাসরি টাকা তোলা যায় না বলে এ চেক হারিয়ে গেলেও চেকের টাকা ঝুঁকি থাকে না। এটি লেনদেনের প্রামান্য দলিল হিসেবে কাজ করে।
২. দাগকাটা চেক ব্যাংকে জমা দিয়ে টাকা সংগ্রহ করা হয় বলে অন্য কেউ টাকা তুলতে পারে না। সে কারণে ঝুঁকি থাকে না। শুধুমাত্র চেকের প্রাপকই চেকের টাকা ভোগ করতে পারে। এ নিশ্চয়তা দাগকাটা চেকেই সম্ভব।
৩. যেহেতু দাগকাটা চেকের টাকা কোন ব্যাংকের নির্দিষ্ট কোন হিসাবের মাধ্যমে সংগ্রহ করা হয়, সেহেতু কোন চেক কেউ জালিয়াতি বা চুরি করলে তা সনাক্ত করা সহজ হয়। অর্থাৎ এর মাধ্যমে লেনদেন পুরোপুরি নিরাপদ।
৪. দাগকাটা চেকের নিরাপত্তা সবচেয়ে বেশী হওয়ায় যে কোন ধরনের বড় অংকের টাকা দাগকাটা চেকের মাধ্যমে পরিশোধ করা যায়।
৫. প্রয়োজন হলে দাগকাটা চেককে আদেষ্টা কর্তৃক খোলা বা হুকুম চেকে পরিণত করা যায়। এ ক্ষেত্রে প্রস্তুতকারক চেকে দাগকাটা স্থানে তার নমুনা স্বাক্ষর করে চেকটি বাহক চেকে বা হুকুম চেকে রূপান্তর করতে পারেন। এ চেক অনুমোদন দ্বারা হস্তান্তর করা যায়।
৬. দাগকাটা চেক অধিকতর নিরাপদ এবং জালিয়াতি ও প্রতারণার সুযোগ কম হওয়ায় ব্যাংক ও মক্কেল উভয়েই নিরাপদ বোধ করে। ফলে তাদের মধ্যে কোন ভুল বোঝাবোঝির অবকাশ থাকে না।
৭. ব্যাংকের কাছেও দাগকাটা চেক সুবিধাজনক ও নিরাপদ। কেননা ব্যাংক নিশ্চিন্তে অন্য ব্যাংক কর্তৃক উপস্থাপিত দাগকাটা চক পরিশোধ করতে হয়।

অন্যদিকে,
- Insufficient fund bounce cases: অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকলে চেক বাউন্স (Bounce) করে। চেক ক্রস করার সাথে অ্যাকাউন্টের ব্যালেন্সের কোনো সম্পর্ক নেই।
- Changes to the date of the cheque: চেকের তারিখ পরিবর্তন বা কাটাকাটি রোধ করার জন্য আলাদা নিয়ম (Alteration validation) রয়েছে, যা ক্রসিং দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না।
- Signature forgery by the account holder: স্বাক্ষর জালিয়াতি (Signature Forgery) ধরার কাজ ব্যাংকের সিগনেচার ভেরিফিকেশন সিস্টেমের, চেকের ক্রসিং স্বাক্ষর নকল হওয়া ঠেকাতে পারে না।

উৎস: i) Negotiable Instruments Act, 1881.
ii) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২০) Treasury Bills in Bangladesh are short-term government debt instruments. Which of the following tenors is not a standard maturity duration for T-Bills issued by BB?

  1. 91 days
  2. 182 days
  3. 364 days
  4. 500 days

ট্রেজারি বিল-এর মেয়াদ নয়- ৫০০ দিন।

Treasury Bills (ট্রেজারি বিল):

- ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড হচ্ছে সরকারি সিকিউরিটিজ।
- ট্রেজারি বিল সংক্ষেপে টি-বিল হিসেবেও পরিচিত।
- ট্রেজারি বিল (টি-বিল) হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত স্বল্পমেয়াদী ঋণপত্র যার মেয়াদ একবছরের নিচে।
- এটি সাধারণত ৯১ দিন, ১৮২ দিন ও ৩৬৪ দিনের মেয়াদে ইস্যু করা হয়।
- এগুলো ডিসকাউন্ট মূল্যে বিক্রি হয় এবং মেয়াদ শেষে পূর্ণ মূল্য পরিশোধ করা হয়। ফলে বিনিয়োগকারীদের লাভ আসে ক্রয়মূল্য ও পরিশোধ মূল্যের পার্থক্য থেকে।
- ট্রেজারি বিলের সুদের হার মেয়াদভেদে বিভিন্ন হারের হয়। বাংলাদেশ ব্যাংকের ২৯ এপ্রিল, ২০২৬-এর তথ্য অনুযায়ী, ৯১ দিনের বিলের হার ১০ দশমিক ১৭ শতাংশ, ১৮২ দিনের ক্ষেত্রে ১০ দশমিক ৪৯ শতাংশ এবং ৩৬৪ দিনের ক্ষেত্রে ১০ দশমিক ৬৪ শতাংশ।
- ন্যূনতম বিনিয়োগের পরিমাণ এক লাখ টাকা। আবাসিক ও অনাবাসিক ব্যক্তি, ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ভবিষ্য তহবিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও করপোরেট সংস্থা এগুলো কিনতে পারে। সেকেন্ডারি বাজারেও তা লেনদেনযোগ্য। 
 
অন্যদিকে,
- ট্রেজারি বন্ড সংক্ষেপে পরিচিত বিজিটিবি নামে।
- এটি দীর্ঘমেয়াদি ঋণপত্র, যার মেয়াদ ২ বছর,২ বছর, ৫ বছর, ১০ বছর, ১৫ বছর এবং ২০ বছর।
- এসব বন্ডে নির্দিষ্ট কুপন হারে সুদ দেওয়া হয়। সুদ দেওয়া হয় সাধারণত ছয় মাস পরপর।

উৎস: i) প্রথম আলো। 
ii) IDLC Finance ওয়েবসাইট।

২১) Under the Money Laundering Prevention Act, commercial banks are mandated to report suspicious transaction behavior to which unit of Bangladesh Bank?

  1. Bangladesh Financial Intelligence Unit
  2. Banking Regulation and Policy Department
  3. Foreign Exchange Policy Department
  4. Department of Off-site Supervision 

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী, বাংলাদেশের সকল বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের যেকোনো সন্দেহজনক লেনদেন এবং বড় অঙ্কের নগদ লেনদেনের তথ্য সরাসরি BFIU-এর কাছে রিপোর্ট করতে আইনিভাবে বাধ্য।  

BFIU:
- বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU- এর পূর্ণরূপ: Bangladesh Financial Intelligence Unit।

• বাংলাদেশ ১৯৯৭ সালে এশিয়া-প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিং (এপিজি) এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগদান করার মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ কার্যক্রমের আন্তর্জাতিক প্রচেষ্টার সাথে সম্পৃক্ত হয়।
- পরবর্তীতে বাংলাদেশ সরকার অবৈধ হুন্ডি তৎপরতা, বিদেশে অর্থ পাচার এবং মানিলন্ডারিং তৎপরতা প্রতিরোধ ও দমনের কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ২৭ জানুয়ারি ২০০২ তারিখে বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের নেতৃত্বে কেন্দ্রীয় টাস্কফোর্স এবং বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক অফিসভিত্তিক ৭টি আঞ্চলিক টাস্কফোর্স গঠন করে এবং এপ্রিল ২০০২ এ দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে বাংলাদেশ প্রথম দেশ হিসেবে মানিলন্ডারিং প্রতিরোধ আইন জারি করে।
- উক্ত আইনে বর্ণিত দায়িত্ব পালনের জন্য ১৮ জুন ২০০২ তারিখে বাংলাদেশ ব্যাংক 'মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগ' নামে একটি পৃথক বিভাগ প্রতিষ্ঠা করে, যা ২০১২ সালে পরিবর্তিত হয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নাম ধারণ করে।

উদ্দেশ্য:
- বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হলো সন্দেহজনক লেনদেন প্রতিবেদন (এসটিআর), নগদ লেনদেন প্রতিবেদন (সিটিআর) এবং রিপোর্টিং এজেন্সি এবং থেকে প্রাপ্ত মানি লন্ডারিং (এমএল) / সন্ত্রাসবাদে অর্থায়ন (টিএফ) সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করার জন্য দায়ী অন্যান্য উত্স এবং প্রাসঙ্গিক আইন প্রয়োগকারী সংস্থার কাছে তথ্য/গোয়েন্দা তথ্য প্রচার করা।
- বিএফআইইউ-এর মূল উদ্দেশ্য হল অর্থ পাচার প্রতিরোধ, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা।

উৎস: i) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট। 
ii) BFIU ওয়েবসাইট।

২২) Which of the following is considered a quantitative tool of Monetary Policy used by the central bank?

  1. Credit rationing
  2. Margin requirements
  3. Open Market Operations
  4. Moral suasion

Open Market Operations (OMO) হলো মুদ্রানীতির একটি পরিমাণগত (Quantitative) হাতিয়ার। 

খোলা বাজার নীতি (Open market operation):
- যখন খোলাবাজার এ কেন্দ্রীয় ব্যাংক ঋণপত্র ক্রয় করে তখন বাণিজ্যিক ব্যাংকের হাতে বেশি অর্থের যোগান থাকে ফলে ঋণের পরিমাণও বাড়ে। অপরদিকে ঋণপত্র বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকট হতে অর্থ তুলে নিতে পারে। তখন বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা কমে যায়। এভাবে কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজার নীতির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণের পরিমাণ তথা অর্থের যোগানের পরিমাণ নিয়ন্ত্রণ করে।

• আর্থিক নীতি বা মুদ্রানীতির হাতিয়ার (Monetary policy tool):
- একটি দেশে পূর্ণ নিয়োগ অর্জন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য আর্থিক নীতির কতগুলো হাতিয়ার ব্যবহার করা হয়।

১. অর্থের যোগান নিয়ন্ত্রণ: আর্থিক নীতি বাস্তবায়নের প্রধান হাতিয়ার হলো মুদ্রা বা অর্থের যোগান নিয়ন্ত্রণ করা। দেশে মুদ্রাস্ফীতির সময় সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে মুদ্রা সরবরাহ কমিয়ে দেয়। এবাবে মুদ্রার যোগান নিয়ন্ত্রণ করে অর্থের চাহিদা ও অর্থের যোগানের মধ্যে সমন্বয় সাধন করা হয়।

২. ন্যূনতম রিজার্ভ অনুপাত (CRR-Cash Reserve Ratio): বাণিজ্যিক ব্যাংকসমূহ জনসাধারণের নিকট থেকে যে পরিমাণ অর্থ আমানত হিসেবে রাখে তা থেকে একটি নির্দিষ্ট হারে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। একে রিজার্ভের হার বলে। দেশে যখন অর্থের যোগান হ্রাস করতে হয় তখন কেন্দ্রীয় ব্যাংক এই হার বাড়িয়ে দেয়। এতে বাণিজ্যিক ব্যাংকের ঋণযোগ্য তহবিল হ্রাস পায় এবং ঋণের যোগানও কমে যায়। এভাবে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের অনুপাত হ্রাস-বৃদ্ধি করে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে।

৩. ব্যাংক হারের পরিবর্তন: কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকসমূহকে ঋণ প্রদান করে তাকে ব্যাংক হার বলে। একে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারও বলা হয়। দেশে অর্থের যোগান হ্রাস করার প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক তার সুদের হার বৃদ্ধি করে। বিপরীত অবস্থায় হ্রাস করে।

৪. খোলাবাজারে ঋণপত্র ক্রয়-বিক্রয়: আর্থিক নীতি বাস্তবায়নের আরও একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো খোলা বাজার নীতি। দেশে অর্থের যোগান বৃদ্ধির প্রয়োজন হলে সরকার খোলা বাজারে বিভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণপত্র, সঞ্চয়পত্র, বন্ড প্রভৃতি ক্রয় করে। এর ফলে জনসাধারণের হাতে নগদ অর্থ বৃদ্ধি পায়। আবার যখন দেশে অর্থের যোগান হ্রাসের প্রয়োজন হয় তখন সরকার বিভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাছে ঋণপত্র বিক্রয় করে। এর ফলে জনসাধারণের হাতে নগদ অর্থ কমে যায়।

৫. নৈতিক চাপ প্রয়োগ: কেন্দ্রীয় ব্যাংক দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক। কাজেই কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিভিন্নভাবে বাণিজ্যিক ব্যাংকসমূহকে পরামর্শ প্রদান এবং প্রয়োজনে নৈতিক চাপ প্রয়োগ করে থাকে।

৬. প্রত্যক্ষ নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক অর্থবাজারের শীর্ষে অবস্থান করে। তাই ঋণ নিয়ন্ত্রণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর প্রত্যক্ষ আদেশ জারী করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংকের উপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে।

উল্লেখ্য,
- কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির হাতিয়ারগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়: পরিমাণগত (Quantitative) এবং গুণগত (Qualitative)।
• পরিমাণগত হাতিয়ার (Quantitative Tools): এর মধ্যে রয়েছে Open Market Operations (খোলা বাজার নীতি), Cash Reserve Ratio (CRR), Statutory Liquidity Ratio (SLR) এবং Bank Rate/Repo Rate। 
• গুণগত হাতিয়ার (Qualitative Tools): এর উদাহরণ হলো Credit rationing, Margin requirements এবং Moral suasion। 

উৎস: সামষ্টিক অর্থনীতি, বিবিএ বাংলা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৩) Which document is drawn by a debtor on the creditor, creating an unconditional undertaking to pay a specific sum of money at a certain date?

  1. Cheque
  2. Bill of Exchange
  3. Promissory Note
  4. Letter of Credit

A “promissory note” is an instrument in writing (not being a bank-note or a currency-note) containing an unconditional undertaking, signed by the maker, to pay on demand or at a fixed or determinable future time a certain sum of money only to, or to the order of, a certain person, or to the bearer of the instrument.Illustrations.

অঙ্গীকারপত্র (Promissory Notes):
- The Negotiable Instruments Act, 1881 -এর ৪ নং ধারা অনুযায়ী, অঙ্গীকারপত্র (Promissory Notes) হলো একটি লিখিত দলিল যার মাধ্যমে কোন ব্যক্তি নিঃশর্ত প্রতিশ্রুতি প্রদান করে।
- যেখানে প্রস্তুতকারী ব্যক্তি নিঃশর্তভাবে প্রতিশ্রুতি দেন যে তিনি নির্দিষ্ট ব্যক্তি, তার আদেশে, অথবা দলিলের বাহককে চাহিবামাত্র বা নির্দিষ্ট/নির্ধারণযোগ্য ভবিষ্যৎ সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবেন। দলিলটি প্রস্তুতকারীর স্বাক্ষরযুক্ত হতে হবে।

উদাহরণস্বরূপ:
(a) “I promise to pay B or order Taka 500.”
(b) “I acknowledge myself to be indebted to B in Taka 1,000 to be paid on demand, for value received.” —এই দুটি বৈধ Promissory Note।

কিন্তু নিচেরগুলো Promissory Note নয়:

(c) “Mr. B, I O U Taka 1,000.” → শুধু ঋণ স্বীকার করা হয়েছে, পরিশোধের প্রতিশ্রুতি নেই।
(d) “I promise to pay B Taka 500 and all other sums which shall be due to him.” → নির্দিষ্ট অর্থের পরিমাণ নেই।
(e) “I promise to pay B Taka 500, first deducting thereout any money which he may owe me.” → শর্তযুক্ত প্রতিশ্রুতি।
(f) “I promise to pay B Taka 500 seven days after my marriage with C.” → অনিশ্চিত ঘটনার ওপর নির্ভরশীল।
(g) “I promise to pay B Taka 500 on D's death, provided D leaves me enough to pay that sum.” → শর্তযুক্ত।
(h) “I promise to pay B Taka 500 and to deliver to him my black horse on 1st January next.” → অর্থের পাশাপাশি অন্য কিছু দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে।

উল্লেখ্য,
- এখানে খাতক বা দেনাদার (Debtor) নিজেই তার পাওনাদার বা মহাজনের (Creditor) উদ্দেশ্যে একটি শর্তহীন প্রতিশ্রুতি বা অঙ্গীকার (Unconditional Undertaking) তৈরি করে যে, সে একটি নির্দিষ্ট তারিখে বা চাহিদামাত্র নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করবে। যেহেতু দেনাদার নিজেই এটি তৈরি বা স্বাক্ষর করে, তাই একে 'Unconditional Undertaking' (শর্তহীন অঙ্গীকার) বলা হয়।

অন্যদিকে,
- Bill of Exchange (বিনিময় বিল): এটি আইনের ৫ নং ধারা অনুযায়ী একটি শর্তহীন আদেশ (Unconditional Order)। এটি দেনাদার নয়, বরং পাওনাদার বা বিক্রেতা (Creditor) দেনাদারের ওপর তৈরি (Draw) করে, যাতে দেনাদারকে অর্থ পরিশোধের আদেশ দেওয়া হয়।
- Cheque (চেক): এটিও এক ধরণের বিনিময় বিল (Bill of Exchange) যা কোনো একটি নির্দিষ্ট ব্যাংকের ওপর তৈরি করা হয় এবং এটি সর্বদা চাহিদামাত্র (On Demand) দেয় হয়। এটি দেনাদার তার ব্যাংকের ওপর তৈরি করে, সরাসরি পাওনাদারের ওপর নয়।
- Letter of Credit (এলসি বা ঋণপত্র): আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে ক্রেতার (দেনাদার) পক্ষে তার ব্যাংক বিক্রেতাকে (পাওনাদার) পেমেন্টের নিশ্চয়তা দিয়ে এই দলিল ইস্যু করে। এটি দেনাদারের সরাসরি ব্যক্তিগত শর্তহীন অঙ্গীকার নয়, বরং ব্যাংকের গ্যারান্টি।

উৎস: i) The Negotiable Instruments Act, 1881.
ii) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৪) Which system handles high-value, real-time settlement of inter-bank fund transfers within Bangladesh instantaneously?

  1. BEFTN 
  2. RTGS
  3. NPSB
  4. MICR Clearing

বাংলাদেশে আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে বড় অঙ্কের বা উচ্চ-মূল্যের (High-value) অর্থ তাৎক্ষণিকভাবে এবং একটি একটি করে (Gross basis) স্থানান্তরের জন্য ব্যবহৃত কেন্দ্রীয় পেমেন্ট সিস্টেমকে RTGS বলা হয়। 

RTGS:
- RTGS-এর পূর্ণরূপ: Real Time Gross Settlement.
- অন্তর্ভুক্তিমূলক ডিজিটালাইজেশন উদ্যোগের অংশ হিসাবে নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেমের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক ২৯শে অক্টোবর ২০১৫ তারিখে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (BD-RTGS) সিস্টেম চালু করে।
- এটি একটি পেমেন্ট প্রক্রিয়া।
- এই পেমেন্ট প্রক্রিয়াটি ইকোসিস্টেমে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।
- এই পেমেন্ট প্রক্রিয়াটি দেশে বৃহৎ মূল্য এবং সময় সংক্রান্ত গুরুত্বপূর্ণ অর্থপ্রদানের তাৎক্ষণিক নিষ্পত্তি করে।

উল্লেখ্য,
- একটি ইলেকট্রনিক সিস্টেম হিসাবে, এটি একটি ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে রিয়েল-টাইমে এবং মোট ভিত্তিতে তহবিল স্থানান্তর নিশ্চিত করে৷
- এখানে রিয়েল-টাইম লেনদেনগুলির জন্য কোন সময়ের প্রয়োজন নেই৷
- লেনদেনগুলি কার্যকর হওয়ার সাথে সাথে নিষ্পত্তি করা হয়।

অন্যদিকে,
- BEFTN (Bangladesh Electronic Funds Transfer Network) সাধারণত কম অঙ্কের অর্থ বা বাল্ক পেমেন্ট (যেমন: বেতন, সরকারি ভাতা, লভ্যাংশ) নির্দিষ্ট ব্যাচ বা শিফটের মাধ্যমে ক্লিয়ারিং করে। এটি তাৎক্ষণিক (Instantaneous) বা রিয়েল-টাইম সিস্টেম নয়।
- NPSB (National Payment Switch Bangladesh) মূলত এটিএম (ATM), পয়েন্ট অব সেলস (POS) এবং ইন্টারনেট/মোবাইল ব্যাংকিংয়ের মতো রিটেইল বা খুচরা লেনদেন ব্যবস্থার আন্তঃব্যাংক সংযোগ গেটওয়ে হিসেবে কাজ করে।
- MICR Clearing: এটি সাধারণ বা ঐতিহ্যবাহী ব্যাংক চেক ক্লিয়ারিং প্রক্রিয়া, যা মূলত BACPS-এর মাধ্যমে সম্পন্ন হয়। এতে চেক জমা দেওয়ার পর টাকা সেটেল হতে সাধারণত কয়েক ঘণ্টা থেকে ১ কর্মদিবস পর্যন্ত সময় লাগে।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

২৫) Which term describes a situation where inflation is high, economic growth slows down, and unemployment remains steadily high?

  1. Hyperinflation
  2. Reflation
  3. Deflation
  4. Stagflation

Stagflation is an economic condition characterized by slowing economic growth, high unemployment, and rising prices (inflation) simultaneously.

Stagflation:
- অর্থনীতিতে এটি এমন একটি অস্বাভাবিক ও জটিল পরিস্থিতি যেখানে একই সাথে তিনটি নেতিবাচক অর্থনৈতিক বৈশিষ্ট্য দেখা যায়। যথা:
•  উচ্চমুদ্রাস্ফীতি (High Inflation),
•  অর্থনৈতিক মন্দা বা মন্থর প্রবৃদ্ধি (Slow Economic Growth) এবং
•  উচ্চ বেকারত্ব (High Unemployment)।

- 'Stagnation' (স্থবিরতা বা মন্দা) এবং 'Inflation' (মুদ্রাস্ফীতি) শব্দ দুটির সমন্বয়ে 'Stagflation' শব্দটি তৈরি হয়েছে।
- সাধারণ অর্থনীতিতে প্রবৃদ্ধি কমলে মুদ্রাস্ফীতি কমে যাওয়ার কথা, কিন্তু স্ট্যাগফ্লেশনের সময় এর ব্যতিক্রম ঘটে, যা নীতি নির্ধারকদের জন্য সমাধান করা অত্যন্ত কঠিন।

অন্যদিকে, 
- Hyperinflation (অতি-মুদ্রাস্ফীতি): যখন কোনো দেশে মুদ্রাস্ফীতির হার অত্যন্ত দ্রুত, অনিয়ন্ত্রিত এবং অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, তখন তাকে হাইপারইনফ্লেশন বলে। এর সাথে প্রবৃদ্ধি বা বেকারত্বের সরাসরি ত্রিমুখী সম্পর্ক বোঝায় না।
- Reflation (রিফ্লেশন): অর্থনৈতিক মন্দা কাটানোর জন্য সরকার বা কেন্দ্রীয় ব্যাংক যখন কৃত্রিমভাবে বাজারে অর্থ সরবরাহ বাড়িয়ে বা কর কমিয়ে অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করে, তখন তাকে রিফ্লেশন বলা হয়।
- Deflation (মুদ্রাসঙ্কোচন): এটি মুদ্রাস্ফীতির ঠিক বিপরীত অবস্থা। যখন বাজারে পণ্য ও সেবার সামগ্রিক মূল্যস্তর ক্রমাগত কমতে থাকে, তখন তাকে ডিফ্লেশন বলা হয়।

উৎস: Investopedia.

Dashboard

Create Account

Fill in your details to get your unique ID.

Please fill in all required fields correctly.